Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

৬৪ জেলায় চব্বিশ ঘন্টায় ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুদকৃত জ্বালানি উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
চব্বিশ ঘন্টায় ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুদকৃত জ্বালানি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

আজ সচিবালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩৯১ টি অভিযান পরিচালনা করে ১৯১ টি মামলায় সর্বমোট ৯,৩৫,০৭০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়। এ সময় সাতক্ষীরা জেলায় ০১ জনকে ০২ মাসের, চাঁদপুর জেলায় ০১ জনকে ০১ বছর, গাজীপুর জেলায় ০১জনকে ০১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ৬৪ জেলা থেকে অবৈধভাবে মজুদকৃত ডিজেল ৬৭,৪০০ লিটার, অকটেন ৬,৪৪৪ লিটার এবং পেট্রোল: ১৩,৮৫৬ লিটারসহ সর্বমোট: ৮৭,৭০০ লিটার জ্বালানি উদ্ধার হয়েছে ।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ মহানগরীর উত্তরা বেড়িবাঁধ, গাবতলী, আমিন বাজারসহ অন্যান্য এলাকা্য তাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ সময় ধাউর উত্তরা বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে উন্মুক্ত জ্বালানি তেল বিক্রি করতে দেখা যায়। মোবাইল কোর্ট এর গাড়ি দেখামাত্র দোকানদার পালিয়ে যায়। ঐ দোকান থেকে ১০০ লি. ডিজেল ও ১০ লি. অকটেন উদ্ধার করা হয়। যা নিকটবর্তী ফিলিং স্টেশন এর মাধ্যমে গ্রাহকদের নিকট বিক্রি করা হয় এবং বিক্রিত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হবে।

ব্রিফিং এ আরো জানানো হয়, ২৭ মার্চ ২০২৬ তারিখ (শুক্রবার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় সিদ্ধান্তের আলোকে সারা দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করেছেন।5 ট্যাগ অফিসারগণ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন,প্রয়োজনমত উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে পদক্ষেপ নেবেন ও প্রতিবেদন পেশ করেবেন।

ব্রিফিংকালে বিভাগওয়ারী ট্যাগ অফিসারের সংখ্যাও জানানো হয়।ঢাকা বিভাগের ১৩টি জেলায় ৪৭৯ জন কর্মকর্তা ; চট্টগ্রাম বিভাগের১১টি জেলায় ৩৩০ জন কর্মকর্তা; রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৩৪০জন কর্মকর্তা ; খুলনা বিভাগের ১০টি জেলায় ৩০১ জন কর্মকর্তারংপুর বিভাগের ০৮টি জেলায় ৩৫৬ জন কর্মকর্তা; বরিশাল বিভাগের ০৬টি জেলায় ৬১ জন কর্মকর্তা;ময়মনসিংহ বিভাগের ০৪টি জেলায় ১০৪ জন কর্মকর্তা ;সিলেট বিভাগের ০৪টি জেলায় ১৩৫ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালনের নির্দশ প্রদান করা হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১১৬ জন কর্মকর্তা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ৬২ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালনের নির্দশ প্রদান করা হয়েছে।

ব্রিফিংকালে আরো জানানো হয়, ৩১ মার্চ ২০২৬ তারিখে ডিজেলের প্রকৃত মজুদ ১,২৮,৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭,৯৪০ মে টন, পেট্রোল ১১,৪৩১ মেট্রিক টন ও জেট ফুয়েল আছে ৪৪,৬০৯ মেট্রিক টন। এমতাবস্থায়, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই মর্মে সকলকে আবারো আশ্বস্ত করা হয়।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman