Somoy News BD

৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

কালিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন,সভাপতি মিকু ও সম্পাদক ইমরান

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. আজমল হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে আলী হায়দার মিকুকে সভাপতি এবং মো. আল ইমরান শেখকে সাধারণ সম্পাদক করে ২০২৬- ২০২৮ইং মেয়াদের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী
কমিটি ঘোষণা করা হয়।

সভা শুরুর আগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান কিসলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

কমিটি গঠনের জন্য মো.
আল-শাহরিয়ার বাবুল খান, সাইফুর রহমান বিশ্বাস, মো. ইসমাত মোল্যা ও মো.তারিকুল ইসলাম (আকাশমনি)-কে নিয়ে একটি নির্বাচন প্রক্রিয়া কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে সভাপতি, তিনজন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক,তিনজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সদস্য নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটিতে মনিরুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, এস. এম.সাফায়েত হোসেন অর্থ সম্পাদক, মোছাম্মাৎ বিনদিয়া -দফতর সম্পাদক এবং নাসির আহমেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সিনিয়র সাংবাদিক মো. শাহীদুল ইসলাম শাহীর নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

সভায় নবনির্বাচিত সভাপতি আলী হায়দার মিকু ও সাধারণ সম্পাদক মো. আল ইমরান শেখসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা প্রেসক্লাবের ঐক্য সুদৃঢ় করা,পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

শিল্প মন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ

আরও পড়ুন

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

নিজস্ব প্রতিবেদকঃ বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে পারস্পরিক সমন্বয়, আন্তরিক সহযোগিতা এবং টিম লিডারদের নেতৃত্ব দক্ষতা

আরও পড়ুন

ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ (5th United Nations Chiefs of Police Summit – UNCOPS V)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের

আরও পড়ুন

মোহাম্মদ তমিজ উদ্দিনকে উপদেষ্টা করে ঢাকা-১৯-এ জুলাই-আগস্ট উদযাপন পরিষদ গঠন

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান: ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ,গণতন্ত্রের মূল্যবোধকে সমুন্নত রাখা এবং উদযাপনমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এরনির্বাচনী এলাকা-১৯২,ঢাকা-১৯(সাভার-আশুলিয়া)-এ ঐতিহাসিক জুলাই-আগস্ট

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman