Somoy News BD

২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

কুবি সমন্বয়কদের মত বিনিময় সভায় হট্টগোল

কুবি সংবাদদাতা:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। মত বিনিময় সভায় মত প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও আন্দোলনকারীদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, মত বিনিময় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের, কুবির সমন্বয়ক ও আন্দোলনকারীদের উদ্দেশ্য বক্তব্য দেন। বক্তব্য শেষে উপস্থিত সকলের জন্য মত প্রকাশের সুযোগ দেওয়া হয়। তখন আন্দোলনকারীদের মধ্যে থেকে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বিএম সুমন তার মত প্রকাশ করেন। একপর্যায়ে ‘সমন্বয়ক সমন্বয়ক খেলা বন্ধ করতে হবে। সমন্বয়ক সমন্বয়ক খেলা ছাত্রলীগেরই পুরাতন রূপ।’ এসব কথা বলার পর তার বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়। এসময় বসে থাকা আন্দোলনকারী ও সমন্বয়করা দাঁড়িয়ে পড়ে। পরবর্তীতে আরেক আন্দোলনকারী ফাহিম আবরার মত প্রকাশ করতে গেলে বাকবিতন্ডা ও হট্টগোলে জড়িয়ে পরেন তারা। তখন পরিস্থিতি স্বাভাবিক করেন উপস্থিত কেন্দ্রীয় সমন্বয়করা।

মত বিনিময় সভায় আন্দোলনকারী শিক্ষার্থী বিএম সুমন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আমি সম্পৃক্ত ছিলাম। আমি তথাকথিত আইন-কানুন ও স্বৈরাচারের বিরুদ্ধে। নামে বেনামে যারা সমন্বয়ক পরিচয় দেয়, আমি তাদের ধিক্কার জানাই। তারা সাধারণ শিক্ষার্থী, আন্দোলনকারী পরিচয় দিতে পারতো। সমন্বয়ক সমন্বয়ক খেলা বন্ধ করতে হবে। সমন্বয়ক সমন্বয়ক খেলা ছাত্রলীগেরই পুরাতন রূপ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে উপাচার্য নাই, তাই ক্যাম্পাসে যেনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কেন্দ্রের যারা আছেন বিষয়টি দেখবেন। প্রথম থেকেই যারা নেতৃত্বে ছিলো, তাদের যদি অবমূল্যায়ন করা হয় আমরা নিজ থেকেই দূরে সরে যাব। তারপর কোনো দায়িত্ব আসলে তা আপনারা কীভাবে মোকাবিলা করবেন? তা আপনাদেরই ভাবনা।’

তিনি আরও বলেন, ‘এই আন্দোলনের বীজ ঢাবির শাহবাগে গঠন করা হয়েছিল। কিন্তু এর অঙ্কুরোদগম হয় কুবির ছাত্রদের উপর যখন পুলিশ প্রথম আক্রমণ করে। আর তা চারা গাছে পরিণত হয়েছে আবু সাইদের হত্যাকান্ডের মধ্য দিয়ে।’

আন্দোলনকারী ফাহিম আবরার বলেন, ‘আমরা আন্দোলনে বিভিন্নভাবে জড়িত ছিলাম। আন্দোলনের জন্য আমি নিজে কার্টুন বানিয়েছি। লংমার্চে যাওয়ার জন্য একটা গ্রুপ খোলা হয়েছিল। সেখানে আমরা মাত্র তিনজন ভোর ভেলা লংমার্চের উদ্দেশ্য রওনা দিয়েছি। গোলাগুলির সময় আমরা ঢাকা মেডিকেল কলেজের আইসিওতে আটকা পড়েছিলাম। আর তারা বলে আমরা নাকি এক দফার সাথে ছিলাম না। তারাই নাকি সবকিছু করেছে। তারা বলছে যে, যারা কোনো সময় ছাত্রলীগের মিছিলে গিয়েছে তারা হলে থাকতে পারবে না।’

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুবির ভূমিকা অপরিসীম। আন্দোলন যখন স্থগিত হয়ে যায় তখন আপনারা এগিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব এখানেই শেষ না, দায়িত্ব অনেক বড়। আমাদের আন্দোলন একটি সিস্টেমের বিরুদ্ধে। দেশ পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। শহিদ ভাইয়েরা তাদের স্বপ্ন, প্রত্যাশা আমাদের কাছে আমানত রেখে গেছেন। আমরা সেভাবে কাজ করব।আমাদের নিজেদের মধ্যে বিরোধ ভুলে একসাথে কাজ করতে হবে।’

এই বিষয়ে দুঃখ প্রকাশ করে কুবির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘আন্দোলনে কুমিল্লার ছাত্ররা মার খেয়েও পিছিয়ে যাই নাই। আমাদের দেখে বাংলাদেশ জাগ্রত হয়েছে। কারো প্রতি অবিচার করার জন্য, কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই। কথা বলাই শুধু বাক স্বাধীনতা না, শোনাও বাক স্বাধীনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা এগিয়ে ছিলো। এতো কষ্ট করে অর্জিত স্বাধীনতা আমাদের এই জায়গায় প্রশ্নবিদ্ধ করবে আমি তা কারো কাছ থেকে আশা করি নাই।’

Related Articles

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman