Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেজর (অব.) মাহমুদ  ও সালাউদ্দিনের পদত্যাগ

মঞ্জুর:

মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, ইনফ্যান্ট্রি,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর‘যুগ্ম মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাউদ্দিন ১০ই সেপ্টেম্বর ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে মেজর(অব.)  আব্দুল্লাহ আল মাহমুদ, ইনফ্যান্ট্রি,জাতীয় নাগরিক  পার্টি(এনসিপি)-এর ‘যুগ্ম মুখ্য সংগঠক’ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাউদ্দিন এনসিপি এর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই  এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে পারি না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে  সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন  অবস্থান নেন।তিনি এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে।এসব কর্মকাণ্ডে আমার অবস্থান  এনসিপিতে  অসহনীয় ও অনিরাপদ হয়ে উঠেছে।এছাড়াও দলের মধ্যে প্রবীণ নাগরিক বা তাদের পরিচিত মুখের বাইরে কাউকে যুক্ত করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক মানসিকতার অভাব রয়েছে যা গণতান্ত্রিক অনুশীলনের  জন্য ক্ষতিকর।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেনা পোশাক একদিন  গর্বের সাথে পরিধান করেছি তার মর্যাদা ও সম্মান সর্বদা  অক্ষুণ্ণ রাখতে হবে এটি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষারপ্রতি দায়বদ্ধতা । তাই আমি এনসিপির পদ  থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।গাজীপুর-৩ আসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি,  যেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্ভাব্য  সংসদ প্রার্থী হিসেবে আমার নাম উঠে এসেছে।আসন্ন নির্বাচনে তার ভূমিকা নিয়ে তিনি যথাসময়ে সিদ্ধান্ত নিবেন।

 

 

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman