Somoy News BD

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএডিসি সার ও বিজ ডিলার অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় প্রেসক্লাবের সামনে
বিএডিসি সার ও বিজ ডিলার অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে বিএডিসি সার ও বিজ ডিলার অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলার আঞ্চলিক সভাপতি মোঃ আতাউল রহমানের সভাপতিত্বে
বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সারা দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন,
বর্তমানে সরকার কৃষকের স্বার্থে কৃষি বান্ধব সার ব্যবস্থাপনার জন্য সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা-২০০৯ এর পরিবর্তে সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ জারী করতে যাচ্ছেন। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু অত্যান্ত দুঃখজনক বিষয় হলো এই যে, যেখানে বৈষম্যহীনতাই সরকারের মূল লক্ষ্য, বর্তমানে সারা দেশে মোট সার ডিলার সংখ্যা হলো ১০৭৫৩ জন। এর মধ্যে বি.সি.আই.সি কর্তৃক নিয়োগকৃত সার ডিলার সংখ্যা হলো ৫৬৬৯ জন এবং বি.এ.ডি.সি কর্তৃক নিয়োগকৃত ডিলার সংখ্যা হলো ৫০৮৪ জন। বিশ্বস্থ সূত্রে আমরা জানতে পারলাম যে, নতুন নীতিমালা-২০২৫ এ বি.এ.ডি.সি ৫০৮৪ জন ডিলারের ডিলারশীপ নবায়নের কোন ব্যবস্থা রাখা হয় নি। অপর দিকে বি.সি.আই.সি এর ৫৬৬৯ জন ডিলারদের ডিলারশীপ নবায়নের সুযোগ রাখা হয়েছে। এতে করে বি.এ.ডি.সি কর্তৃক নিয়োগকৃত ৫০৮৪ টি পরিবার বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্যবিরোধী ন্যায়পরায়ন সরকারের নিকট আমরা এমনটি আশা করি না।

তারা বলেন, বৈষম্যবিরোধী অন্তবর্তীকালীন সরকারের মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়ের নিকট বি.এ.ডি.সি সার ডিলারদের সকল সদস্য ও পরিবারের পক্ষ হতে আকুল আবদেন এই যে, বি.এ.ডি.সি কর্তৃক নিয়োগকৃত ৫০৮৪ ডিলারের সার ডিলারশীপ লাইসেন্স নবায়নের সুযোগ রেখে বৈষম্যহীন সার বিধিমালা-২০২৫ চুড়ান্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সার্বিক ব্যবস্থা নিতে যেন আপনার আজ্ঞা হয়। অন্যথায় বি.এ.ডি.সি কর্তৃক নিয়োগকৃত ৫০৮৪ জন সার ডিলার ও তাদের ব্যবসা ও পরিবারের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ হবে বলে আমরা মনে করি।
এর আগে অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি।

Related Articles

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman