Somoy News BD

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

টঙ্গীতে পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য মূল্যে TCB পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদকঃ
আজ (বুধবার) গাজীপুরের টঙ্গীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স প্রাঙ্গণে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সরকার কর্তৃক ন্যায্য মূল্যে TCB পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকরাও রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হওয়া উচিত এই দেশের মেহনতী মানুষ। দেশের মেহনতী শ্রমিকদের কর্মের ফলে এত লুটপাটের পরও বাংলাদেশ টিকে আছে। তিনি বলেন, আমার একটা স্বপ্ন আছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দেশের এক্সপোর্টে সবচেয়ে বেশি অবদান রাখা মেহনতী গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে চাই। তারা যেন কর্মজীবন শেষে কিছুটা হলেও স্বস্তিতে জীবন অতিবাহিত করতে পারে। এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। তবে সকল অংশীজনের সহযোগিতায় আমরা কাজটি করতে পারবো।

উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব নেয়ার পরপরই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি দেশে বন্যা পরিস্থিতি সরকার সফলতার সাথে বন্যার্তদের পাশে থেকে সঠিক সহযোগিতা করেছে। বর্তমানে তাদের পুনর্বাসনের কাজ চলছে। ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলের পুঞ্জিভূত দাবি আমাদের কাছে নিয়ে আসছেন। সকলের ন্যায্য দাবি পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা আরো বলেন, কিছু বহিরাগতদের চক্রান্তে আমাদের শ্রম সেক্টরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষকে নিয়ে ১৮ দফা যৌথ বিবৃতি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের অসন্তোষ নিরসনের উদ্যোগ নিয়েছি। আজ সেই দাবির প্রেক্ষিতে আমরা স্বল্প মূল্যে টিসিবির পণ্য সরবরাহ শুরু করেছি। টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচী পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, টিসিবি-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

Related Articles

স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে ‘সিটা’ প্রকল্পের

নিজস্ব প্রতিবেদকঃপরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি বলেছেন, স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা) প্রকল্প সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্য অর্জনে

আরও পড়ুন

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman