Somoy News BD

২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন আসাদ আলম সিয়াম।

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে আজ দায়িত্ব নিতে যাচ্ছেন পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম। সফলতার সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতের দায়িত্ব পালন শেষে দিনের শুরুতে ঢাকা পৌঁছাচ্ছেন তিনি। সেগুনবাগিচা নতুন সচিবকে বরণে সমুদয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জানানো হয়েছে- ভোরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এবং সচিবের দপ্তরের কর্মকর্তারা হয়রত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। এরপর দিনের কোনো এক সময়ে সেগুনবাগিচায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন সিয়াম। প্রায় এক মাস আগে আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০শে জুন শুক্রবার থেকে এই আদেশ কার্যকর হবে। পঞ্চদশ বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের সদস্য আসাদ আলম সিয়ামকে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন সরকার। স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রিধারী আসাদ আলম সিয়াম নেদারল্যান্ডসের মাশট্রিখট ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক। উল্লেখ্য, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার (ওয়ান ইলেভেন) আমলে তখনকার পররাষ্ট্র সচিব (পুরনো ক্যাডেট) মো. তৌহিদ হোসেনের দপ্তরে পরিচালক হিসেবে কাজ করেন ক্যাডেট সিয়াম। সেই সূত্রে আলোচিত পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের অস্বাভাবিক বিদায় নিশ্চিত হওয়ার পর সচিব হিসেবে ‘সিয়াম’ নামটি বিবেচনায় আসে। যদিও তখন তিনি ছিলেন অতিরিক্ত সচিব পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তা। অবশ্য সম্প্রতি তিনি সচিব পদে পদোন্নতি পেয়েছেন। স্মরণ করা যায়, আজ (২০শে জুন) ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালনকারী রুহুল আলম সিদ্দিকী অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাচ্ছেন।

 

Related Articles

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman