নিজস্ব প্রতিবেদকঃ
পাকিস্তানে ১২-১৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো: জাহিদ হোসেন এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ইসলামাবাদে আসেন। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক (Barrister Aqeel Malik) এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান। মন্ত্রীর সহধর্মিনী ডা. শরীফা করিম স্বর্ণা তাঁর সফরসঙ্গী হিসেবে ইসলামাবাদে আসেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো: মাহমুদুল হক অন্তর্ভুক্ত রয়েছেন।
মন্ত্রী ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্ত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।

নগর এলাকায় শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা জোরদারে ‘আলো ক্লিনিক’ মডেল সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদকঃ আজ ঢাকার একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) আয়োজিত একটি জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় ‘আলো ক্লিনিক’ মডেলের প্রমাণভিত্তিক ফলাফল, বাস্তবায়ন অভিজ্ঞতা এবং কার্যক্রম থেকে অর্জিত












