Somoy News BD

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে হবে: ফরহাদ মজহার

মঞ্জুর: ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সারাবিশ্বের কাছে অবৈধ’ এমনটিই মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক, তাত্ত্বিক ও জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার। শুক্রবার ০১ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিচ স্টাডিজ’ নামের একটি সংগঠন। ফরহাদ মজহার বলেন, ‘এই সরকার সারাবিশ্বে কিন্তু অবৈধ সরকার। দিল্লি আপনাদেরকে (অন্তর্বর্তী সরকার) আপাতত মেনে নিয়েছে। কিন্তু, যখনই তারা সুযোগ পাবে, তখনই বলবে যে, একটা অন্যায় গণঅভ্যুত্থানের মাধ্যমে জোর করে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয়। আপনি যতই বলেন না কেন, আপনাদের (অন্তর্বর্তী সরকার) কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিতে তিনি (শেখ হাসিনা) তো নির্বাচিত। ভারত অতি সহজে আরগু করতে পারে, এটা আমার সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ। ১৭ কোটির বাংলাদেশে যদি নৈরাজ্য সৃষ্টি হয়, সেটা আমার সিকিউরিটির জন্য হুমকি।’ তিনি আরও বলেন, ‘আপনারা (অন্তর্বর্তী সরকার) কি দিল্লির নেতৃত্বে আরেকটা ব্লু হেলমেট চান? আপনারা কি দিল্লির আগ্রাসন চান? চান কি-না? যদি না চান, তাহলে ইমিডিয়েটলি বলতে হবে, এই সংবিধানের অধীনে আমরা অন্তর্বর্তী সরকার চাই না। এই সংবিধান আমাদের জন্য বিপজ্জনক। এই সংবিধান দিল্লির আগ্রাসন এবং ইন্দো-আমেরিকান-ইসরায়েলের আগ্রাসন থেকে আমাদের রক্ষা করতে পারবে না। সুতরাং অবিলম্বে এই সংবিধান বাতিল করে, সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তী সরকারের ধারণা থেকে বের হয়ে এসে পরিপূর্ণ স্বাধীন সরকার হিসেবে ঘোষণা দিতে হবে। সেই সরকারের প্রতি আমাদের সমর্থন সহযোগিতা পরিপূর্ণভাবে থাকবে।’ গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ড. শাহারিয়ার ইফতেখার ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে ‘সিটা’ প্রকল্পের

নিজস্ব প্রতিবেদকঃপরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি বলেছেন, স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা) প্রকল্প সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্য অর্জনে

আরও পড়ুন

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman