Somoy News BD

২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

বাড়িতে ফিরতে পারছে না নিরীহ লোকজনঃ চেয়েছেন আইনী সহযোগিতা

মোঃ শরিফুল মোল্লা নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল হত্যাকাণ্ডের ৮ মাস পার হলেও গ্রামে যেতে পারছে না আসামিপক্ষ ও সাধারণ পরিবারের লোকজন। আইনের  সহযোগিতায় তারা ফিরে যেতে চায় গ্রামে।

গত ১০ মে শুক্রবার সন্ধ্যার পরে মঙ্গলহাটা থেকে আকবর হোসেন লিপন মেম্বারের গ্রুপের লোকজনের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল।

পরবর্তীতে মেম্বার আকবর হোসেন লিপনসহ ৩০ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৮/১০জনকে  আসামি করে ১টি হত্যা মামলা রজু হয় লোহাগড়া থানায়।

এ হত্যা মামলায় অভিযুক্ত ২৯জন মহামান্য  আদালত থেকে স্থায়ী জামিনে মুক্তি পায়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলহাটা গ্রামে মেম্বার আকবর হোসেন লিপনের পক্ষের শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এবং ছেলেমেয়ে নিয়ে বাড়ি ঘর ছাড়া রয়েছেন দুই শতাধিক নিরীহ পরিবার।

১১ ডিসেম্বর বুধবার সকালে মেম্বার আকবর হোসেন লিপন দুই শতাধিক গ্রামবাসী নিয়ে আইনের  সহযোগিতায় গ্রামে যাওয়ার জন্য লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আশিকুর রহমানের শরণাপন্ন হয়।

থানা থেকে বের হয়ে  লিপন মেম্বার সাংবাদিকদের জানান,আমি এই বিষয়ে নড়াইল ডিসি মহোদয় ও  নড়াইল জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন জমা দিয়েছি এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমানের সাথে কথা বলেছি তিনি আমাদের গ্রামে ফিরে যেতে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এসময় গ্রামে ফিরে যেতে চেয়ে সাধারণ লোকজন বলেন,আমরা আজ ৮ মাস গ্রাম ছাড়া ও ঘর ছাড়া রয়েছি।আমাদের ঘরবাড়ি ভেঙ্গে মাটির সাথে মিশে দিয়েছে চেয়ারম্যান পক্ষের লোকজন।এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। ছেলেমেয়েরাও প্রায় ১ বছর পড়াশোনা করতে পারছেনা।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আশিকুর রহমানের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি জানান, ২ পক্ষের লোকজনদের সাথে কথা বলার জন্য ইউনিয়ন বিট অফিসার কে বলা হয়েছে, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

Related Articles

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman