Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

ভ্যান চালক সুমন হত্যার আসামী শাহাদাত গ্রেফতার

নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলার লোহাগড়ায় কিশোর ভ্যানচালক সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাদত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে সংস্থাটি।

পিবিআই সূত্রে জানা যায়, লোহাগড়া থানার ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছেলে সুমন মোল্লা গত ২১ আগস্ট সকালে প্রতিদিনের মতো ভাড়ায় ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে ফোন করে জানায়, খাওয়ার জন্য বাড়ি ফিরবে। কিন্তু এরপর আর সে বাড়ি ফেরেনি।

পরদিন ২২ আগস্ট দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোপালপুর বাজার থেকে সুমনের ভ্যান পড়ে থাকতে দেখে স্বজনরা সেটি সনাক্ত করেন। তবে সুমনকে খুঁজে পাওয়া যায়নি। পরে তার মা সামেলা বেগম লোহাগড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-১০৫৮, তারিখ ২২/০৮/২০২৫) করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পিবিআই যশোর তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ২৪ আগস্ট বিকেলে লোহাগড়ার কামঠানা এলাকার একটি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৯, ধারা ৩০২/৩৪)।

তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে শাহাদত হোসেনের সম্পৃক্ততার প্রমাণ মেলে। বুধবার (২৭ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পিবিআই।

গ্রেফতারকৃত শাহাদত হোসেন (১৯), পিতা: রমজান শেখ, মাতা: পারভীন নাহার, গ্রাম: লাহুড়িয়া তালুকপাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদত স্বীকার করেছে, অর্থের প্রয়োজন হওয়ায় সে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালায়। তবে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সেটি গোপালগঞ্জের গোপালপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।

পিবিআই জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman