Somoy News BD

২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও লুটপাট এবং শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের হোটেল আল হায়াতে নারী সাংবাদিকসহ দুই সাংবাদিকের ওপর বর্বর হামলা, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দৈনিক অপরাধ সময়-এর স্টাফ রিপোর্টার রুমা (৩৯) এবং তার সহকর্মী রুহুল আমিন।

ঘটনা ঘটে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে। ভুক্তভোগীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হোটেলে আল-হায়াতে অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে।আমরা ঘটনার সত্যতা যাচাই সহ সচিত্র প্রতিবেদন আনতে গেলে হোটেল কর্তৃপক্ষ এবং কয়েকজন স্থানীয় ব্যক্তি আমাদেরকে আটকে রেখে মারধর করে।

সাংবাদিক রুমা অভিযোগ করেন, হোটেলের ভেতরে এক নম্বর আসামীর নির্দেশে অন্তত পাঁচজন পরিচিত (সবুজ, জুম্মন, আকাশা, রাজু, রহমান) ও আরও ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের উপর হামলা চালায়। এসময় আমাকে শ্লীলতাহানির চেষ্টা, মারধর এবং ব্যক্তিগত সম্পদ লুটপাট করা হয়।

লুট হওয়া সম্পদের মধ্যে রয়েছে—
স্বর্ণের চেইন (প্রায় এক ভরি) – ১,৩০,০০০ টাকা।ব্রেসলেট (সাড়ে চার আনা) ৬০,০০০ টাকা,সনি ক্যামেরা – ৩৫,০০০ টাকা

রুমার সহকর্মী রুহুল আমিনকেও একইভাবে মারধর করা হয়। পরবর্তীতে সাংবাদিক পাথর আহাম্মেদ ও মোঃ নাসির সরদারসহ অন্য সাংবাদিকদ্বয় ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও হেনস্তা করা হয়।

পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী রুমা অভিযোগ করে বলেন, “আমরা নারী পাচার, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম”। ঘটনার সত্যতা প্রচার হবে বলেই আমাদের উপর এ হামলা চালানো হয়েছে।”

এ বিষয় যাত্রাবাড়ী থানায় ১৩-০৯-২৫ ইং তারিখে এখটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং–৪০।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

Related Articles

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman