Somoy News BD

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রাজধানীতে ডিবির অভিযানে ঝটিকা মিছিলের অর্থায়নকারী, অংশগ্রহণকারী আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ’র ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: কামাল হোসেন (৪৮) ২। কদমতলী ৫৩ নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো: মনির হোসেন (৪৬) ৩। আওয়ামী লীগ কর্মী মো: জামাল হোসেন (৪০) ৪। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: রনি (৩৫) ৫। নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ৬। ১ নং গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় বেইলী রোড থেকে মো: কামাল হোসেনকে ও রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় জুরাইন এলাকা থেকে মো: মনির হোসেন কে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই রাত ১১.৩০ ঘটিকায় ধানমন্ডি ১০/এ নং রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকায় মো: রনি (৩৫) কে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে রাত ১১.৪৫ ঘটিকায় একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের টিম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ০১:২৫ ঘটিকায় অপর এক অভিযানে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে মো: জামাল হোসেন গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি আভিযানিক টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman