Somoy News BD

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

শহিদুল ইসলাম এর সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধ:

২১শে জুলাই ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মোঃ শহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম (পুত্র) সাংবাদিক মুকুল হোসেন নাছির, ইউসুফ আলম, শামিম আহমেদ, হাসিব প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, আমি মোঃ শহিদুল ইসলাম আপনাদের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জনসমূক্ষে উপস্থাপন করছি। শাহাবাগ থানাধীন ফুলবাড়ীয়া ৯/৭ বঙ্গ হোমিও কমপ্লেক্স মার্কেটের মালিক ডা. মোঃ আবুল মনসুর তৎকালিন আওয়ামী লীগের সাবেক মহিলা কাউন্সিলর রোকসানা ইসলাম চামিলী ও তার ভাতিজা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসিফুর ইসলাম সজলের সহযোগিতায় দীর্ঘ ১৭ বছর যাবৎ আমার ক্রয়কৃত ৭১ অযুতাংশ জায়গা দখল করে অবৈধ ভাবে মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া ও পজিশন বিক্রি করে প্রায় ১০ কোটি টাকা আতৎসাৎ করেছে। ফ্যাসিবাদিদের কারণে আমি দীর্ঘ ১৭ বছর যাবৎ একাধিক বার প্রশাসনের দারস্থ হয়েও কোন প্রকার সহায়তা পাইনি। সম্প্রতি শাহাবাগ থানায় আমি মনসূরের নামে একটি অভিযোগ করি যার প্রেক্ষিতে থানা কর্তৃপক্ষ আমাদের উভয় পক্ষকে একাধিক বার ডেকে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে বিষয়টি মিমাংসার কথা বললেও ডা. মনসুর বিভিন্ন প্রকার তালবাহানা শুরু করে বরং থানা কর্তৃপক্ষকে সহযোগীতা না করে আইনকে বৃদ্ধাগুল দেখিয়ে আমাকে বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করে যাতে করে আমি আমার বৈধ সম্পত্তিতে না যেতে পারি। আমার জায়গার বৈধ মালিকানা ফিরে পেতে চাচ্ছি। যার সাফ কবলা দলিলসহ সকল প্রকার বৈধ কাগজপত্র আমার কাছে আছে । ডা. মনসূর আমাকে ভুল তারিখ লেখা একটি ভূয়া, মিথ্যা, বানোয়াট উকিল নোটিশ পাঠায় যাতে উল্লেখিত সকল তথ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি দীর্ঘ ১৭ বছর বৈষম্যের শিকার হয়ে হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছি । ন্যায্য অধিকার ফিরে পেতে সহযোগিতা কামনা করছি।

Related Articles

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটসহ নানাদিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই

আরও পড়ুন

২০১৩ সালের গেজেটের আওতায় বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের জাতীয়করণ গেজেটের আওতায় না আসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পুনরায় যাচাই-বাছাই করে দ্রুত জাতীয়করণের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। তাদের দাবি,

আরও পড়ুন

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman