সাইমুল রাজুঃ
মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্যামলী ক্লাব মাঠে প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন। এর আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি আগারগাওয়ের জিয়া উদ্যানে যান সুরা ফাতেহা পাঠ করেন এবং কবর জিয়ারত করেন ।
ঢাকা মহানগর উত্তর , আদাবর ,শেরেবাংলা , মোহাম্মদপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান । ১১:৪৫ মিনিটে তিনি শ্যামলী ক্লাব মাঠে এসে এসে পৌঁছান নেতাকর্মী সহ উচ্ছ্বাসিত সাধারন জনগনের উদ্দেশ্যে হাত নেড়ে শান্ত হতে বলেন । পিতা মরহুম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং মোনাজাত শেষে সাধারণ জনগণের মাঝে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ নং আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক ক্রীড়া মন্ত্রী, আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, উপস্থিত ছিলেন জনাব হাজী মোহাম্মদ ইউসুফ যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর , জনাব আলী আহমেদ, সদস্য ঢাকা মহানগর উত্তর, জনাব নাসির উদ্দিন আহমেদ, সদস্য ঢাকা মহানগর উত্তর, আদাবর থানা বিএনপি’র ভারপ্রাপক জনাব সাবেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক জনাব হাফিজুর রহমান, ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালামত, হাওলাদার সাধারণ সম্পাদক শহীদ বিশ্বাস মিঠুন হোসেন, সাইমুল ইসলাম রাজু, সহ ছাত্রদল , যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা সহ আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।












