Somoy News BD

২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে আশুলিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের পদত্যাগ

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান,বিশেষ প্রতিনিধি:ছাত্রছাত্রী ও শিক্ষকদের আন্দোলনের মুখে আশুলিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। আজ বেলা ১টার দিকে ছাত্রছাত্রী ও শিক্ষকরা আন্দোলন শুরু করে তার পদত্যাগের জন্য বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে।একপর্যায়ের আন্দোলনরত ছাত্রছাত্রী ও শিক্ষকের দাবীর মুখে সাদা কাগজে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।ঘটনার প্রকাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম দুর্নীতি স্বজনপ্রীতি সহ নানা রকম অপকর্ম করে আসছিল। এ ব্যাপারে আন্দোলনরত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা জানায়, অধ্যক্ষ হাবিবুর রহমানের প্রত্যক্ষ মদদে বেতন ভর্তি ফি,পরীক্ষা ফিসহ নানা ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়া হতো।প্রতিবাদী ছাত্রছাত্রীরা আরো বলেন,আমরা প্রতিবাদ করলে পরীক্ষায় ফেল এবং নানা রকম হুমকি দেয়া হতো। ফলে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পেত না।
বর্তমান দেশে রাজনৈতিক পরিবর্তন শুরু হলে আশুলিয়া স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরাও একতাবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে।আন্দোলনরত শিক্ষকদের মধ্যে আলেয়া আক্তার আঁখি বলেন,আমরা একটা দুর্নীতিমুক্ত যোগ্য অধ্যক্ষ ছাড়া আজ ঘরে ফিরবো না। কারণ, এভাবে একটা শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না।এব্যাপারে গভর্নিং বডির অন্যতম সদস্য জনাব নূর আলম তালুকদারকে প্রশ্ন করলে তিনি বলেন, অভিযোগের সত্যতা অস্বীকার করা যায় না। গত কয়েক বছর অবৈধ সরকার সর্বক্ষেত্রেই অযোগ্য ও দুর্নীতিগ্রস্থ লোক বসিয়েছিল আমাদের প্রতিষ্ঠানও এর বাইরে ছিল না। দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে এত বড় প্রতিষ্ঠান পরিচালনার কারণ যানতে চাইলে তিনি বলেন,আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি।খুব শিঘ্রই পরীক্ষার মাধ্যমে যথাযথ বিধিমোতাবেক একজন যোগ্য ও স্থায়ী অধ্যক্ষ নেয়া হবে। অবশ্য  ইতিপূর্বেও দেয়া হয়েছিল কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে উপযুক্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া সম্ভব হয় নাই। আশা করা যায়, খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।পরে কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব শহীদুজ্জামানকে অস্থায়ী ভিত্তিতে অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। পদত্যাগের পর ছাত্রছাত্রী ও শিক্ষকরা আনন্দ উল্লাস প্রকাশ করে।

Related Articles

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman