Somoy News BD

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী জেএসএস’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ১৮/০২/২৬ বুধবার রাত ১০:৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এর বাসভবনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন জাতি ও দেশ গঠনে তারা বদ্ধপরিকর। তিনি প্রথমে তার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও যানজটের সমস্যাকে অগ্রাধিকার দিবেন এবং শত ব্যস্ততার মাঝেও এলাকার মানুষের কাছে থেকে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী আরো বলেন তিনি এ এলাকার সন্তান। জন্মের পরে ছোট থেকে এলাকার মানুষের সাথে বড় হয়েছেন। সকলের সাথে তার আত্মার সম্পর্ক যার কারণে তিনি এলাকার মানুষের প্রয়োজন বুঝেন সে অনুযায়ী মানুষের পাশে থেকে মানুষের সহায়তা করে যাবেন।দেশ গঠনে তার দায়িত্ব কে তিনি সর্বোচ্চ মূল্যায়ন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। তিনি সকলের সার্বিক সহায়তা কামনা করেন যাতে করে সকল পর্যায়ে মানুষের সংশ্লিষ্টতায় দেশে এগিয়ে যায়‌। তিনি আরো বলেন তারা সকল পর্যায়ের মানুষকে সংশ্লিষ্ট করে দেশ ও জাতি গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন। এ সময়ে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন তারা সরকারের সকল ধরণের ভালো কাজের সহযোগিতা ও মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সমস্যা নিরসনে তাহার হস্তক্ষেপ কামনা করেন।
এই সৌজন্যে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ঢাকা মহানগরের সাবেক সদস্য মোঃ আসিফ মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম ও মহাসচিব মোঃ শোয়েব রহমান এর পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়কে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং তিনি তাদের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন।

Related Articles

নগর এলাকায় শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা জোরদারে ‘আলো ক্লিনিক’ মডেল সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদকঃ আজ ঢাকার একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) আয়োজিত একটি জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় ‘আলো ক্লিনিক’ মডেলের প্রমাণভিত্তিক ফলাফল, বাস্তবায়ন অভিজ্ঞতা এবং কার্যক্রম থেকে অর্জিত

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris van Bommel। সাক্ষাৎকালে

আরও পড়ুন

দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশী জাতের গবাদিপশুর উন্নয়ন এবং খামারের ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে

আরও পড়ুন

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman