Somoy News BD

ব্রেকিং নিউজ

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে – ধর্মসচিব

নিজস্ব প্রতিবেদকঃ
ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটি আমাদের ঐতিহ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে।

আজ দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্মসচিব বলেন, মানবতা প্রতিটি ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। মানুষকে সবসময় সম্মান করতে হবে। আমরা সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের মানুষ একত্রে বসবাস ও চলাফেরা করি। এটি আমাদের সমাজের বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় সমাজকে বিনষ্ট হতে দেওয়া যাবে না।

ধর্মসচিব আরো বলেন, মুসলমানদের মধ্যেও নানা মতভেদ আছে। আমরা এটিকে অভিযোজন (এডজাস্ট) করেই চলি। আমাদের এই বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন ধর্মের মানুষদেরকেও অভিযোজন করেই চলতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে।

হামিদ জমাদ্দার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে
নির্বিঘ্ন করতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ পর্যন্ত দেশের কোথাও তেমন উল্লেখযোগ্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান এবং শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে ধর্মসচিব মতিঝিলের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব  ড. কৃষ্ণেন্দু কুমার পাল বক্তৃতা করেন। এসময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ ও ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

Related Articles

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে দেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman