Somoy News BD

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

“যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর”

নিজস্ব প্রতিবেদকঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৯ আগস্ট সোমবার তাঁর এক ঝটিকা সফরে  জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), সরকারি শারীরিক শিক্ষা কলেজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেন।

তাঁর এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে প্রতিষ্ঠানগুলোর ইনফ্রাস্টাকচার ফ্যাসিলিটিস এবং সমসাময়িক নানাবিধ  অসুবিধার আশু সমাধান।
এনএসসির অধীনস্থ দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক বিষয়াদির খোঁজখবর নেন মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা। আলাপচারিতায় ক্রীড়া ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের উপর জোর দেন তিনি।

সরকারি শারীরিক শিক্ষা কলেজে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেন কলেজের শিক্ষক এবং প্রশাসনিক দায়িত্বে থাকা সকলে। পুরো কলেজ ঘুরে দেখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মাননীয় উপদেষ্টা। কলেজের সার্বিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে যান মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা। স্টেডিয়ামের ইনফ্রাস্টাকচার ফ্যাসিলিটিস দেখার পাশাপাশি উপদেষ্টা  কথা বলেন বিশ্বকাপের জন্য অনুশীলনরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে আলাপ চলাকালে জানতে চান তাদের বিশ্বকাপ ভাবনা ও সার্বিক প্রস্তুতি নিয়েও। ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন বিসিবির সিইও সহ অন্যান্য বোর্ড কর্মকর্তারা।

Related Articles

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman