Somoy News BD

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন- দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহবান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা, ৩০ জুন, ২০২৫
দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “বাংলাদেশের অর্থনীতির অর্থনীতির জন্য দেশের স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে বন্দর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব প্রদান করতে হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে, যা দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত। বাংলাদেশের স্থলবন্দরগুলো দেশের সীমান্তবর্তী হওয়ায় দেশের নিরাপত্তার সাথে বন্দরসমূহ সরাসরি জড়িত। এজন্য স্থলবন্দর ব্যবস্থাপনা ও অন্যান্য নীতি নির্ধারণের বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে আরোও কৌশলী হতে হবে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে স্থলবন্দরগুলো আরো গতিশীল ও কার্যকর করতে হবে”

তিনি আজ সকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “স্থলবন্দরের অগ্রগতি, অর্থনীতির সমৃদ্ধি” শীর্ষক স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, অতীতে আমাদের ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাব ছিল। এর কারণে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় স্বার্থ বিবেচনায় নতুন স্হলবন্দর স্থাপনে আরো সতর্ক থাকতে হবে। বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত করতে বন্দরে নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এসময় উপদেষ্টা দেশের স্বার্থে, দেশকে ভালোবেসে বন্দর সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ স্থলবন্দরগুলোর আধুনিকায়নে যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব প্রদান করেন। এছাড়া তিনি বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রশংসা করে স্থলবন্দরগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এছাড়া আলোচনা সভার সমাপনী বক্তব্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বলেন, “আমদানি-রপ্তানি ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি কমাতে স্থলবন্দর দিয়ে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে উদ্যোগ গ্রহণ করতে হবে।” এছাড়া সমুদ্র বন্দরের ন্যায় স্থলবন্দরের মাধ্যমে অধিক পণ্যের আমদানি-রপ্তানি অনুমোদনের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল; বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ; বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফাসহ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman