মোঃ আল-শাহরিয়ার বাবুল খান: মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল-১ আসনের স্বতন্ত্র পদ প্রার্থী,বিএম বাকির হোসেন ফাউন্ডেশনের স্মৃতি সংস্থার সভাপতি ও গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন।সোমবার (১৫ ডিসেম্বর)মহান বিজয় দিবস উপলক্ষে তার পাঠানো বাণীতে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
তিনি বলেন,১৬ ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় একটি দিন।১৯৭১সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা শুধু একটি আনুষ্ঠানিক বার্তা নয়-এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং মাতৃভূমির প্রতি অফুরন্ত ভালবাসা প্রকাশ।
বিজয়ের অর্ধশতাব্দীরও পেরিয়ে গেল।বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্যের অবিস্মরণীয় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।আমরা গভীর শ্রদ্ধা আর ভালবাসা সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সালাম জানাই সেই সব বীর সেনাদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যত প্রজন্মের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বিজয়ের মাধ্যমে আমরা আজ স্বাধীন;তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।তাদের রুহের মাগফিরাত কামনা করি। নড়াইল-১আসনের
পক্ষ থেকে
সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই। বিজয়ের ৫১ বছরের প্রত্যাশা একটাই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। চিরজীবী হোক বাংলাদেশ।












