Somoy News BD

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

রাষ্ট্রদর্শনে নৈতিকতা ও জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলক নেতা নির্বাচন বাঞ্চনীয়- অয়ন আহমেদ

নিজস্ব প্রতিবেদকঃ
রাষ্ট্রের প্রাণশক্তি হলো সেদেশের জনগণ, আর সেই প্রাণশক্তিকে সঠিক দিশা দেওয়ার পরিচালক হলেন একজন নেতা। নেতৃত্ব কেবল একটি পদবী বা ক্ষমতার অলঙ্কার নয়; এটি একটি বিশাল দায়বদ্ধতা। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় নেতৃত্বের সংজ্ঞা প্রায়শই ভুলভাবে ব্যাখ্যা করা হয়। অনেক সময় চটকদার বক্তৃতা বা সাময়িক জনপ্রিয়তাকে নেতৃত্বের মাপকাঠি ধরা হয়। কিন্তু প্রকৃত নেতৃত্ব হলো রাষ্ট্রদর্শন এবং সাধারণ জনমানুষের আকাঙ্ক্ষার এক সার্থক প্রতিফলন। একজন প্রকৃত জনসেবক তিনিই, যিনি কেবল ভোটের লড়াইয়ে বিজয়ী নন, বরং জনমানুষের মুক্তি ও সাম্য প্রতিষ্ঠায় নৈতিকতার মূর্ত প্রতীক।

রাষ্ট্রদর্শন ও জনআকাঙ্ক্ষার সমন্বয়
নেতৃত্বের প্রথম শর্ত হলো একটি সুনির্দিষ্ট রাষ্ট্রদর্শন। যেখানে রাষ্ট্রদর্শন ও নেতৃত্বের যোগসূত্র একাকার থাকবে। চির সত্য হল দর্শনহীন নেতৃত্ব লক্ষ্যহীন গন্তব্যের মতো। একজন নেতার মননে চিন্তা-চেতনায় রাষ্ট্র নিয়ে একটি স্বচ্ছ মানচিত্র থাকতে হয়- যেখানে লেখা থাকবে নাগরিকের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক মুক্তির রূপরেখা। এই দর্শন যখন জনসাধারণের মৌলিক আকাঙ্ক্ষার সাথে মিশে যায়, তখন সেই নেতা কেবল একজন শাসক থাকেন না, তিনি হয়ে ওঠেন মুক্তিকামী পথপ্রদর্শক। জনমানুষের আশা-আকাঙ্ক্ষা যখন নেতৃত্বের দর্শনে প্রতিফলিত হয়, তখনই রাষ্ট্রের প্রতিটি স্তরে উন্নয়নের ছোঁয়া লাগবে, জনসাধারণ হবে উচ্ছ্বসিত।

সহমর্মিতা ও দায়বদ্ধতা
একজন নেতার প্রধানতম গুণ হলো এমপ্যাথি বা সহমর্মিতা- ‘যার দুঃখ-দুর্দশা, সক্ষমতা ও দায়বদ্ধতা বোঝার গুণাগূন ও সক্ষমতা থাকবে।’ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে মোটেও প্রান্তিক জনমানুষের দুঃখ বোঝা সম্ভব নয়। প্রকৃত জনসেবক তিনিই, যিনি সমাজের অবহেলিত মানুষের চোখের ভাষা বুঝতে পারেন। ক্ষুধার্ত মানুষের কষ্ট, বেকার যুবকের হাহাকার আর বঞ্চিতের দীর্ঘশ্বাস যার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, তিনিই একমাত্র নেতৃত্বের যোগ্য। এই সক্ষমতার সাথে যুক্ত হতে হয় মানষিক দায়বদ্ধতা। ক্ষমতা যখন সেবার মানসিকতা থেকে বিচ্যুত হয়ে দম্ভে পরিণত হয়, তখন সেই নেতৃত্ব ব্যর্থ হয়। দায়বদ্ধ নেতৃত্ব সর্বদা জনগণের কাছে নিজের কাজের জবাবদিহি করতে প্রস্তুত থাকেন। যার ফলে সামষ্ঠিকভাবে জনগণ সুফল ভোগ করতে পারে।

গণতান্ত্রিক মূল্যবোধ ও সাম্য
গণতন্ত্রের প্রকৃত অর্থ কেবল নির্বাচনের দিন ভোট দেওয়া বা ব্যালট বাক্সে রায় দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি জীবনপদ্ধতি এবং নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। সাধারণ মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা থাকাই প্রকৃত গণতন্ত্র। নির্বাচিত সরকারকে প্রতিটি কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়। কেবল ভোটের সময় নয়, বরং পুরো শাসনকালেই স্বচ্ছতা বজায় রাখা জরুরি।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আইনের চোখে সবার সমান অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। রাষ্ট্রের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সাধারণ মানুষের মতামত ও সক্রিয় অংশগ্রহণ থাকা প্রয়োজন। অন্যের ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সংখ্যালঘু বা বিরোধী পক্ষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া প্রকৃত গণতান্ত্রিক চর্চা। যদিও বিগত প্রায় দেড়যুগ আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছিলাম।

বক্তৃতা বনাম ব্যক্তিত্ব: নৈতিকতার গুরুত্ব
বর্তমান যুগে শৈল্পিক অভিব্যক্তি বা ভালো বক্তা হওয়াকে নেতৃত্বের একটি বড় যোগ্যতা বা অলঙ্কার মনে করা হয়। নিঃসন্দেহে জনতাকে উদ্বুদ্ধ করার জন্য ভাল বক্তব্যের প্রয়োজন রয়েছে, কিন্তু নীতিহীন শৈল্পিক অভিব্যক্তি অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। সুন্দর শব্দচয়ন আর আবেগী ভাষা দিয়ে সাময়িকভাবে মানুষকে মোহিত করা সম্ভব, কিন্তু নৈতিকতা ও সততা ছাড়া সেই মোহ অক্ষুন্ন রাখা সম্ভব নয়। এ কারণেই বলা হয়, ‘ভাল বক্তা নয়, একমাত্র নীতির সাথে নৈতিকতার সম্ভ্রম ধারণকারী ব্যক্তিত্বদের’ রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে আসা অত্যাবশ্যক। ব্যক্তিত্ব গঠিত হয় সততা, আদর্শ এবং চারিত্রিক দৃঢ়তার সমন্বয়ে। একজন স্বল্পভাষী কিন্তু নীতিবান নেতা একজন চতুর বক্তার চেয়ে রাষ্ট্রের জন্য অনেক বেশি কল্যাণকর হতে পারেন।

সততা ও নৈতিকতার চ্যালেঞ্জ
রাজনীতির ময়দানে সততা বজায় রাখা একটি কঠিন চ্যালেঞ্জ। ক্ষমতার প্রলোভন, দুর্নীতির হাতছানি এবং ব্যক্তিস্বার্থ কখনো কথনো সময় ও আদর্শকে ধূলিসাৎ করে দেয়। কিন্তু একজন প্রকৃত জনসেবক হিমালয়সম দৃঢ়তা নিয়ে এই প্রলোভনগুলো প্রত্যাখ্যান করেন। নেতৃত্বের নৈতিকতা কেবল ব্যক্তিগত জীবনের শুদ্ধাচার নয়, বরং এটি রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রেও প্রতিফলিত হতে হয়। যখন কোনো নেতা নীতি ও নৈতিকতার সম্ভ্রম ধারণ করেন, তখন পুরো প্রশাসন ও সমাজ ব্যবস্থার ওপর তার ইতিবাচক প্রভাব পড়ে। সততা যখন নেতৃত্বের মূল চালিকাশক্তি হয়, তখন দুর্নীতি সমাজ থেকে বিদায় নিতে বাধ্য হয়।

ভোটে নির্বাচিত হওয়ার ঊর্ধ্বে যথাযথ নেতৃত্ব
নির্বাচনে জয়ী হয়ে নেতা হওয়া একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র, কিন্তু এটিই শেষ কথা নয়। ভোটের লড়াইয়ে জয়ী হয়েও অনেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। বাস্তবতা হল প্রকৃত নেতার বিজয় হয় মানুষের হৃদয়ে। তার জয় কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর জয় নয়, বরং তা হয় গোটা জাতির। তিনি জয়ী হওয়ার পর পরাজিত পক্ষেরও নেতায় পরিণত হন। সমাজের প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যের ডাক দেওয়াই হলো মহৎ নেতৃত্বের পরিচয়। যে নির্বাচিত ব্যক্তি এ প্রত্যয়ে কাজ করবেন তিনি প্রকৃত অর্থে জনগণ তথা জাতির নেতা হবেন।

বলাবাহুল্য, রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোগত চাকচিক্যের উন্নতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা নিহিত রয়েছে নাগরিকের মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষায়। আর এই সুরক্ষা নিশ্চিত করতে পারেন কেবল একজন নৈতিকতা সম্পন্ন জনসেবক। আধুনিক যুগে যখন আদর্শের সংকট প্রকট, তখন রাষ্ট্রদর্শন এবং জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণকারী নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। আমাদের এমন নেতা প্রয়োজন, যিনি ক্ষমতার মোহে অন্ধ না হয়ে সেবার ব্রত নিয়ে এগিয়ে আসবেন। নীতির সাথে নৈতিকতার মিলন ঘটলে এবং জনমানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলে তবেই একটি রাষ্ট্র প্রকৃত অর্থে কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আদর্শ নেতৃত্বের হাত ধরেই গড়ে উঠুক একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ আগামীর পৃথিবী।

লেখক- অয়ন আহমেদ, সম্পাদক, দৈনিক প্রতিদিনের চিত্র
ই-মেইল: protidinerchitro14@gmail.com

Related Articles

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মোঃআশরাফুল আলমঃ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড,মোঃরফিকুল ইসলাম

গৌরনদী উপজেলার ছোট্ট একটি গ্রামের নাম বাটাজোর। নদীর কাছাকাছি মাটির ঘরে থাকত পারুল আখতার। তার স্বামী রহিম মিয়া দিনমজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে-ঘাটে কাজ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman