Somoy News BD

ব্রেকিং নিউজ

যশোরে বিজিবির বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদকঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।

অদ্য ০২ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি আভিযানিকদল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান থেকে আনুমানিক ৬,৬১,৩৯,৫৯০/- (ছয় কোটি একষট্টি লক্ষ ঊনচল্লিশ হাজার পাঁচশত নব্বই) টাকা মূল্যের ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক)সহ একজন ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভারতের তামিলনাড়ু অধিবাসী আবু বক্করের ছেলে সুজাউদ্দিন (৫২)। আরো জানা যায়, তিনি ঢাকা হতে চোরাকারবারীদের নিকট হতে ডায়মন্ডগুলো সংগ্রহ করে বেনাপোল দিয়ে পাচার করে ভারতের কলকাতায় অজ্ঞাত ব্যক্তির নিকট হস্তান্তরের উদ্দেশ্যে ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছিলেন। তিনি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানান তিনি।

উদ্ধারকৃত ডায়মন্ডসমূহ পুলিশের উপস্থিতিতে যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ এর প্রতিনিধি দ্বারা পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল ডায়মন্ড হিসেবে সনাক্ত করা হয়েছে।

আটককৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে ডায়মন্ড ছাড়াও বাংলাদেশি নগদ ৫,৫৩০/-টাকা, ৫৮৮০ ভারতীয় রুপি, ৫৫০
ইউএস ডলার, ২০০ থাই বাথ, ০১টি মোবাইল ফোন ও ০১টি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত ডায়মন্ডসহ সকল মালামালের সর্বমোট সিজারমূল্য- ৬,৬২,৬৫,১৬১/-(ছয় কোটি বাষট্টি লক্ষ পয়ষট্টি হাজার একশত একষট্টি টাকা)।

আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালকের চোরাচালানের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, ডায়মন্ডসহ সকল প্রকার চোরাচালান রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ।

Related Articles

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে দেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman