Somoy News BD

২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

“বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করুন”জেডএসওদের প্রতি ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রোগ্রাম/অপারেশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারদের (জেডএসও) নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের (<span;>ডিএলআরএস<span;>) সভাকক্ষে অনুষ্ঠিত, জোনাল সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসারগণের সমন্বয়ে ৫৮তম দ্বি-মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেডএসওদের এই দিকনির্দাশনা দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ভূমিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আপনারা<span;> (জেডএসও) ভূমি প্রশাসনের জরিপ ও সেটেলমেন্ট অংশের তত্ত্বাবধায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার অন্যতম অংশ বাংলাদেশ ডিজিটাল জরিপ প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের অনবদ্য ভূমিকা থাকবে বলে আমার বিশ্বাস। ভূমি জরিপ সঠিকভাবে পরিচালনা করা হলে মামলা কমে আসার সাথে সাথে মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে ভূমিমন্ত্রী এসময় মত বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, চাষযোগ্য জমি চিহ্নিত করতে হবে এবং এই ধরণের জমির টেকসই ব্যবহার ও রক্ষায় সর্বোচ্চ সচেষ্টতা থাকতে হবে।

বাস্তবায়নে আপনাদের অনবদ্য ভূমিকা থাকবে বলে আমার বিশ্বাস। ভূমি জরিপ সঠিকভাবে পরিচালনা করা হলে মামলা কমে আসার সাথে সাথে মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, চাষযোগ্য জমি চিহ্নিত করতে হবে এবং এই ধরণের জমির টেকসই ব্যবহার ও রক্ষায় সর্বোচ্চ সচেষ্টতা থাকতে হবে।

ভূমিসচিব বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নিয়োগ বিধিমালা হয়েছে, কাজে গতি আনতে এখন দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময় তিনি জানান, ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালীন প্রধানমন্ত্রী প্রদত্ত ৩১ দফা নির্দেশনার একেবারে প্রথমদিকে জরিপের কথা বলা হয়েছে।
সভায় অবহিত করা হয় যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের অন্যতম সফলতার মধ্যে রয়েছে, সকল ম্যাপের ডাটাবেজ তৈরি, সকল আর এস জরিপ খতিয়ানের ডাটাবেজ তৈরি এবং অনলাইন ভূমি জরিপ সফটওয়ার (খতিয়ান ব্যবস্থাপনা) প্রণয়ন।

সভায় আরও অবহিত করা হয় যে, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (<span;>এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প)মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। খুব শীগগরই আরেকটি প্রকল্পের রিভিও শেষ হলে দেশের আরও পটুয়াখালী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ৩২টি উপজেলাতেও বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হবে। পর্যায়ক্রমে দুটি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ পরিচালনা করা হবে।

Related Articles

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman