Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। নাজমুল হোসেন শান্তর অভিষেক নেতৃত্বের ম্যাচে বাংলাদেশ ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা তুলে নিয়েছেন ৯টি উইকেট। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। চতুর্থ দিন শেষেই সিলেটে জয়ের সুবাস পেয়েছিল টাইগাররা। বাকি ছিল শুধু অপেক্ষার। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুনচক্র দারুণভাবে শুরু করলো লাল-সবুজের বাংলাদেশ। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলতে নামা বাংলাদেশ ১২ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করল।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগেও ছয় ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে তাতে আসেনি একটিও জয়। ৭ম টেস্টে এলো প্রথম জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ ওদের দেশে মাউন্ট মঙ্গানুইনে। দুই দলের ছয় টেস্টের তিনটি জিতেছিল কিউইরা, বাকি তিনটি হয়েছিল ড্র।

২৮ ডিসেম্বর সিলেটে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানে ভর করে ৩১০ রান সংগ্রহ করে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে (১০৪) ৩১৭ রান করে ৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেনের সেঞ্চুরি, মুশফিক ও মিরাজের হাফ সেঞ্চুরিতে ৩৩৮ রান তোলে। ৩৩২ রানের লক্ষে খেলতে নেমে চতুর্থ দিনই নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ফেলে। আজ ২ ডিসেম্বর শেষ দিনে জয়ের জন্য ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। প্রথম সেশনেই অপূর্ণ কাজ সম্পূর্ণ করেছেন স্পিনাররা। দুই ইনিংসে তাইজুল মোট ১০ উইকেট নিয়ে বনে গেছেন ম্যাচের নায়ক।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman