Somoy News BD

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপে লজ্জার হার বাংলাদেশের

আরও একবার বাংলাদেশকে ডুবিয়েছে টপ ও মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা – ২৩০ রানের তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে গিয়েও একটা পর্যায়ে ৭০ রানে তাদের ৬ উইকেট পড়ে যায়।
সপ্তম উইকেট পার্টনারশিপে মাহমুদুল্লাহ ও শেখ মেহেদি সামান্য কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা কখনোই জেতার জন্য যথেষ্ঠ ছিল না। ওই জুটিতে ওঠে ৩৮ রান। নবম উইকেটে মুস্তাফিজুর আর তাসকিনও যোগ করেন ২৯ রান।
এর আগে দুই ওপেনার লিটন দাস (৩) ও তানজীদ হাসান (১৫), কিংবা নাজমুল হাসান শান্ত (৯) ও মুশফিকুর রহিম (১) সবাই ব্যর্থ হয়েছেন।
তিন নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ শুধু ৪০ বলে ৩৫ রানের একটি ইনিংস খেলতে পেরেছিলেন।
ঝটিকা সফরে ঢাকায় গিয়ে ‘স্পেশাল’ ব্যাটিং প্র্যাকটিস করে আসা অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটার হিসেবে এদিনও ব্যর্থ – ১৪ বল খেলে তিনি আউট হয়েছেন মাত্র ৫ রান করে।

ডাচ বোলারদের মধ্যে পল ভ্যান মিকেরেন ৪টি ও বাস ডি লিড ২টি উইকেট পেয়েছেন।
এছাড়া আরিয়ান দত্ত, কলিন অ্যাকারম্যান ও লোগান ভ্যান বিক পেয়েছেন ১টি করে উইকেট।
এর আগে শনিবার দুপুরে নেদারল্যান্ডস টসে জিতে প্রথমে ব্যাটিং নেয়, কিন্তু মাত্র ৪ রানের মধ্যে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুই ডাচ ওপেনারকে পরপর তুলে নিলে নেদারল্যান্ডস শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।
পরে তিন নম্বরে নামা ওয়েসলি বারেসি (৪১ বলে ৪১) আর পাঁচ নম্বরে নামা অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৮৯ বলে ৬৮) দলের রানকে বেশ একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন।

শেখ মেহেদির শেষ ওভারে লোগান ভ্যান বিক দুটো চার ও একটা ছয়-সহ মোট ১৭ রান নিয়ে নেদারল্যান্ডসের স্কোর সোয়া দু’শো পার করে দেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান সবাই দুটি করে উইকেট নিয়েছেন। অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন একটি উইকেট।
কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ বেশ স্পোর্টিং উইকেট বলেই মনে হয়েছে – যেখানে ২৩০ রান তোলা বাংলাদেশের জন্য খুব কঠিন হওয়ার কথা ছিল না।
তবে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এই টুর্নামেন্টেই একবার ঘায়েল করার পর নেদারল্যান্ডস এবার বাংলাদেশকেও ধরাশায়ী করে হারাল!

Related Articles

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি বলেছেন স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। রবিবার (১৯ এপ্রিল) সকালে

আরও পড়ুন

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। শুক্রবার (১৭ এপ্রিল)

আরও পড়ুন

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড

আরও পড়ুন

বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ আজ বুধবার সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman