Somoy News BD

ব্রেকিং নিউজ

প্রক্টরের বিচারের দাবিতে এক শিক্ষকের অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামের উপর  প্রক্টর কাজী ওমর সিদ্দিকী কর্তৃক ‘হামলার’ প্রতিবাদে প্রক্টর পদ থেকে অপসারণ ও সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন মোকাদ্দেস-উল-ইসলাম নিজেই।

বুধবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় এই অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে মোকাদ্দেস-উল-ইসলামের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষক সমিতির নেতৃবৃন্দরাও তার সাথে দাড়িয়েছেন।

এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক  ড.মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘উপাচার্য এবং প্রক্টর যাদের কাজ হচ্ছে আমাদের নিরাপত্তা বিধান করা।  কিন্তু সেই রক্ষকই এখন ভক্ষক হয়ে উঠেছে। গত ২৮ তারিখ কুবির ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তারা শিক্ষকদের উপর আক্রমণ করেছে। ওই আক্রমণের শিকার আমিও হয়েছি। গত দুই সপ্তাহ আগে আমি এর প্রতিকার চেয়ে প্রশাসন বরাবর চিঠি দিয়েছি এবং চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছি যে এই ধরনের লোক প্রশাসনে থাকা মানে সেটা শিক্ষক, শিক্ষার্থী সকলের জন্য হুমকিস্বরূপ। যেহেতু গত ১৪দিনে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি তাই আমি প্রক্টরের অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবিতে আমি নিজেই দাঁড়িয়েছি।’

এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘বিদ্যুৎ স্যারের ( মোকাদ্দেস-উল-ইসলাম) উপর হাত তোলা হয়েছে এর জন্য  ব্যাক্তিগতভাবে উনি আজকে দাঁড়িয়েছেন নায্য বিচারের দাবিতে। আমরা (শিক্ষক সমিতি) উনার সাথে একাত্মতা পোষণ করছি উনার উপর হামলার নায্য বিচারের জন্য।’

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman