Somoy News BD

৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা—– আমীর, ইসলামী সমাজ

মঞ্জুর: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা “ইসলাম”এর পরিবর্তে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে গণতন্ত্র, রাজতন্ত্র ও সমাজতন্ত্র ইত্যাদি কোন না কোন মানব রচিত ব্যবস্থা ভিত্তিক জাহিলি শাসন ব্যবস্থা সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকায় দিন দিন মানবতা বিরোধী অপরাধ বেড়েই চলছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। জাহিলি শাসন ব্যবস্থার অধীনে জীবন-যাপন করা অবস্থায় মৃত্যু বরণ করলে আখিরাতের জীবনে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। তিনি বলেন, মানুষ যখন তাদের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষকেই সার্বভৌমত্বের মালিক, আইনদাতা-বিধানদাতা ও শাসনকর্তা গ্রহণ করে বা মেনে নেয় তখন তারা মূলতঃ দুর্নীতিবাজ ও সন্ত্রাসী হয়ে মানবতা বিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়। মানুষের সার্বভৌমত্ব ও মানব রচিত ব্যবস্থা মেনে জীবন যাপন করলে জাতির মানুষ কখনো ঐক্যবদ্ধ থাকে না বরং দলে-উপদলে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষে লিপ্ত থাকে একথার উল্লেখ করে তিনি বলেন, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামই মূলতঃ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিতে জীবন-যাপন করার সু-ব্যবস্থা করে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে মানব রচিত জাহিলি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় রাজনৈতিক অঙ্গনে চরম সহিংসতা চলছে, যার কারণে বিশ্বের মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখী অবস্থান করছে।

‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল জনাব আবু জাফর মুহাম্মাদ সালেহ’র সঞ্চালনায় আজ ১৯ মে ২০২৪ইং (রবিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এ মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে” অনুষ্ঠিত মানববন্ধনে তিনি বলেন, বিশ্বব্যাপী মানব রচিত জাহিলি শাসন ব্যবস্থার মাধ্যমে অপরাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ফিলিস্তিনের সাধারণ মানুষ আজ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সূযোগ রেখে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের আইন-বিধান তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে প্রতিষ্ঠাই আল্লাহ্ রাব্বুল আলামীনের আযাব-গজবসহ সকল সমস্যা সমাধানের একমাত্র উপায়। তিনি বলেন, ইসলামী সমাজ সকল মানুষের কল্যাণে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে দল-মত নির্বিশেষে সকলকে তিনি ইসলামী সমাজে শামিল হয়ে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠায় ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহবান জানান এবং এ লক্ষ্যে শান্তিপূর্ণ ৩ দফা কর্মসূচি ঘোষণা করেন- (১) আগামী ২৮, ২৯ ও ৩০ মে ২০২৪ইং ৩ দিনব্যাপী গণজাগরণ যাত্রা: ২৮ মে সকাল ১০টায় কুমিল্লা কান্দিরপাড় টাউনহল ময়দান থেকে শুরু হয়ে কুশিয়ারা, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা পর্যন্ত। ২৯ মে- সকাল ১০টায় কুশিয়ারা থেকে শুরু হয়ে চিটাগাংরোড, নারায়ণগঞ্জ পর্যন্ত। ৩০ মে- সকাল ১০টায় চিটাগাংরোড থেকে শুরু করে সায়দাবাদ, জয়কালী মন্দির, গুলিস্তান, জাতীয় মসজিদ বায়তুল মোকারম এর দক্ষিণ গেইট এবং পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। (২) দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা চলছে, চলবে। এবং (৩) দেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা সভা, কর্মীসভা ও আল-কুরআনের প্রশিক্ষণ ক্লাস করা হবে ইনশাআল্লাহ। কর্মসূচি বাস্তবায়নে দেশবাসী

মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। (২) দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা চলছে, চলবে। এবং (৩) দেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা সভা, কর্মীসভা ও আল-কুরআনের প্রশিক্ষণ ক্লাস করা হবে ইনশাআল্লাহ। কর্মসূচি বাস্তবায়নে দেশবাসী <span;>সকলের আন্তরিক সহযোগীতা তিনি প্রত্যাশা করেন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিভাগীয় অঞ্চল-১ এর দায়িত্বশীল, জনাব মুহামম্মাদ ইউসুফ আলী মোল্লা, ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইয়াছিন ও ময়মনসিংহ বিভাগ এর দায়িত্বশীল, জনাব সোলায়মান কবীর প্রমুখ।

Related Articles

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ আজ ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা)

আরও পড়ুন

নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের নোয়াপাড়া নদীবন্দর এলাকায় লাইটার জাহাজসমূহকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের গঠিত টাস্কফোর্স আজ (০৫ মার্চ ২০২৬) একটি অভিযান ও মোবাইল

আরও পড়ুন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা আজ দুপুর ১২.০০ টায় অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত

আরও পড়ুন

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman