Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অস্থিরতা

মঞ্জুর:ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ এর আয়োজনে ৬ই মার্চ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‍উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ডা. আবদুন নূর তুষার। চিকিৎসকদের প্রহার বা নির্যাতনের ঘটনাগুলোর কোনও প্রতিকার হয় না বলে অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)। তাদের দাবি, অধিকাংশ ক্ষেত্রে প্রশাসন এসব বিষয়ে চোখ বন্ধ করে রাখে। এই বিচারগুলো আপস-মীমাংসা করা হয় প্রশাসন ও এক শ্রেণির ডাক্তার নেতাদের মধ্যস্থতায়। বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের চেয়ারম্যান ডা. আবুল হাসনাৎ মিল্টন এবং মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন। তাদের দাবি, সরকারি ডাক্তারদের ওপর হামলার ঘটনায় সরকারি কর্মকর্তারা বাদী হয়ে মামলা করবেন এবং স্বাস্থ্য প্রশাসনকে আইনি সহায়তাসহ সবধরণের সমর্থন দিতে হবে। সরকারি খরচে এসব মামলা পরিচালনা করতে দিতে হবে। এজন্য স্বাস্থ্য অধিদফতরে তালিকাভুক্ত আইনজীবী প্যানেল রাখার দাবি জানান তারা। তাদের মতে, চিকিৎসাজনিত ভুল অস্বাভাবিক নয়। এরজন্য রোগীকে ক্ষতিপূরণসহ চিকিৎসকের লাইসেন্স বাতিলের বিধান আছে। আমরা মনে করি রোগী ও চিকিৎসক উভয়ের স্বার্থে এই অভিযোগগুলোর বিহিত হওয়া জরুরি। তাই বলে একে ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করে চিকিৎসককে গ্রেফতার ও জামিন না দেওয়া সঠিক হতে পারে না। এসময় তারা চিকিৎসার ক্ষেত্রে ‘স্ট্যান্ডার্ড প্র্যাকটিস’ অনুসরণ করার পক্ষে মত দেন। এতে চিকিৎসকদের বিরূদ্ধেও তখন ঢালাওভাবে ভুল চিকিৎসার অভিযোগ উত্থাপিত হবে না। এছাড়া সব চিকিৎসাকেন্দ্রে সিসি ক্যামেরাসহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানায় সংগঠনটি।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ডা. শাহেদ ইমরান, ডা. ফরহাদ মঞ্জুর, ডা. অসিত মজুমদার, ডা. এহছান, ডা. শাহেদ ইমরান প্রমুখ।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman