Somoy News BD

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

“গৃহকর্মীদের সুরক্ষা ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃগত শনিবার, ২৩ মার্চ, ২০২৪, অপরাহ্ন ৩.০০টায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)‘র কার্যালয়ে, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), আমরাই পারি জোট, কাপেং ফাউন্ডেশন ও Domestics Workers Rights Network-DWRN এর সম্মিলিত আয়োজনে “গৃহকর্মীদের সুরক্ষা ও করণীয়” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে সকলকে স্বাগত জানান আমরাই পারি জোটের নির্বাহী পরিচালক জিনাত আরা হক। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)’র প্রধান নির্বাহী অ্যাডভোকেট মো. সাইদুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে বেড়িয়ে আসে, গণমাধ্যমে গৃহকর্মী নির্যাতনের বিভিন্ন মাত্রা ও ধরন। সাম্প্রতিক সময়ে দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের নবমতলার ফ্ল্যাট থেকে পড়ে আদিবাসী চা শ্রমিকের ১৫ বছর বয়সী মেয়ে প্রীতি উরাং নৃসংশভাবে মারা যায়। যার তদন্ত এখনো চলমান, একই বাসা থেকে সাত মাস আগেও অপর একজন সাত বছরের শিশু গৃহকর্মী ফেরদৌসির লাফ দিলে রক্তাক্ত জখমাবস্থায় উদ্ধার করা হলেও তার বিচার নিশ্চিত করা যায়নি। গণমাধ্যমসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৪ সালের ১৯ মার্চ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গৃহকর্মী নির্যাতনের ৩৯টি ঘটনা ঘটেছে। যার মধ্যে ধর্ষণ ও হত্যার শিকার ১ জন, হত্যাকান্ড ৭ জন, আত্মহত্যা ১০ জন, শারীরিক নির্যাতন ১৩ জন, রহস্য জনকভাবে মৃত্য হয়েছে ২ জনের, ধর্ষণের শিকার ৫ জন এবং ১ জন অজ্ঞাত শিশুর লাশ পাওয়া যায় শরীরে প্রচুর আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয় শিশুটি কোন বাসায় গৃহকর্মী ছিল। অধিকাংশ ঘটনা অভিযুক্তরা টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করছেন। সমাজে যাদের দায়িত্ব হচ্ছে বঞ্চিত নিপীড়িতদের ন্যায়বিচার নিশ্চিতে মূখ্য ভুমিকা পালন করা, তারাই মূলত: নিপীড়কের ভুমিকায় অবতীর্ন হচ্ছেন। ফলে অধিকাংশ ঘটনারই সুষ্ঠু তদন্ত হচ্ছে না, বিচার পাচ্ছে না ভুক্তভোগী দরিদ্র অসহায় পরিবারগুলো। জাতীয় শিশুশ্রম জরিপ অনুযায়ী দেশে গৃহকর্মী হিসেবে কাজ করে এমন শিশুর সংখ্যা এক লাখ ২৫ হাজার। এর মধ্যে শতকরা ৮০ ভাগই মেয়েশিশু। গৃহকর্মে নিযুক্ত বিপুল জনগোষ্ঠীর সুরক্ষা ও কল্যাণার্থে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের প্রাথমিক ধাপ হিসেবে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়ন করা হলেও তা আজ অবদি বাস্তবায়ন হয়নি। প্রতিবাদ যদি প্রতিকারে রূপ না নেয়, সেক্ষেত্রে আমরা কোনো সুফল আশা করতে পারি না।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,  মো. আবুল হোসেন – DWRN, মো. বরকত আলী, পরিচালক – ব্লাষ্ট, নাসরিন আহমেদ – মানুষের জন্য ফাউন্ডেশন, সামদানী হক নাজিম – গ্রীন টিভি, রুলি ইসলাম – এএলআরডি, রাজনীন ফারজানা- সারাবাংলা, ইউসুফ রহমান- সহায়, ফেরদৌস নিগার – বিএনডাব্লিউএলএ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাপেং ফাউন্ডেশন, নারীপক্ষ, নারী মৈত্রী ও মালায়া ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।

নাজমা ইয়াসমীন, পরিচালক, বিলস্, গৃহকর্মীদের অধিকার সংক্রান্ত কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য DWRN-কে সেচ্ছায় দায়িত্ব গ্রহন করায় ধন্যবাদ জানানো ও প্রতিটি গৃহকর্মী নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি মানবিক সমাজ গঠন, শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত ও শ্রমিক হিসেবে স্বীকৃতিসহ গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন করে গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Related Articles

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড

আরও পড়ুন

বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ আজ বুধবার সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল

আরও পড়ুন

দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শংকর প্রসাদ অধিকারী-র চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশ শিশুদের জন্য উপযোগী করে গড়ে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman