Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি 

মঞ্জুর :নৌযান শ্রমিক ও শিল্প রক্ষায় ১১ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সোমবার রাত বারোটা এক মিনিট থেকে এই কর্মবিরতি শুরু করবে তারা।  রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌযান শ্রমিক ফেডারেশন নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমসহ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করছি। বিভিন্ন মহলে দাবি উপস্থাপন করেছি। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী বরাবর আমাদের দাবি তুলে ধরেছি। তিন মার্চের মধ্যে ১১ দফা দাবি নিষ্পত্তির অনুরোধ জানিয়েছি। কিন্তু তারপরেও আমাদের কোনো দাবি এখন পর্যন্ত মেনে নেয়া হয়নি। এই অবস্থায় নৌযান শ্রমিক ফেডারেশন লাগাতার কর্ম বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের দাবিগুলো হল- নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নাবিক কল্যাণ তহবিল ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ড ফান্ড গঠন, নিয়োগপত্র-পরিচয়পত্র-সার্ভিস বুক দেয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যু জনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা। <span;>সব মালিক সমিতিকে এক প্ল্যাটফর্মে এনে এক কেন্দ্রিক সিরিয়াল মেনে চট্টগ্রাম বন্দরসহ সব বন্দর থেকে পণ্য পরিবহনে বাধ্য করা। মালিক সমিতিগুলোর সঙ্গে গেজেট বহিভূত দ্বিপক্ষীয় চুক্তিভুক্ত অমীমাংসিত দাবিসমূহ পুনর্নির্ধারণ করে চুক্তি সম্পাদন। চট্টগ্রাম বন্দরে নিরাপদে জাহাজ রাখার জন্য শঙ্খনদীকে পোতাশ্রয়ের উপযোগী করা, নদীর নাব্যতা রক্ষা, নৌপথ, নদী ও সব সমুদ্র বন্দরে পর্যাপ্ত সংখ্যক মার্কা-বাতি-বয়া স্থাপন, চ্যানেলে জালপাতা বন্ধ এবং প্রয়োজনীয় পাইলট সরবরাহ নিশ্চিত করা। চট্টগ্রাম চরপাড়া-জালিয়াপাড়া পর্যন্ত নাবিকদের নিরাপদে উঠানামার জন্য কমপক্ষে পাঁচটি ইজারামুক্ত ঘাট ও মেরিন ড্রাইভের ওপর চরপাড়া ও জালিয়াপাড়া <span;>এলাকায় দুটি ফুটওভার ব্রিজ স্থাপন করা। ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস, হলদিয়া বোর্ডের লোডিং পয়েন্টে ড্রেসিংসহ ভারতীয় সীমানায় নদীর নাব্যতা রক্ষা ও নৌশ্রমিকদের নিরাপত্তা বিধান করা। পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি বন্ধ, প্রস্তুতি কোর্সে অংশগ্রহণের আগে চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা ও প্রত্যেক শ্রেণির পরীক্ষার জন্য বছরে একবার পরীক্ষার বিধান চালু। বাল্কহেডসহ ১০০ বিএইচপির ঊর্ধ্বে নৌযানে তৃতীয় শ্রেণির মাস্টার ড্রাইভার, ১ম ও ২য় শ্রেণির নৌযানে দুইজন মাস্টার- দুইজন ড্রাইভার এবং ১৫০০-বিএইচপির ঊর্ধ্বে সব নৌযানে ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (আইএম ই) নিয়োগ বাধ্যতামূলক করা। বালুবাহী নৌযানে কর্মরত শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া। আদালতে সিদ্ধান্ত ছাড়া মাস্টার ড্রাইভার সনদ বাতিলের কর্মকাণ্ড বন্ধ ও অভিযান-১০ লঞ্চের চার মাস্টার ড্রাইভারের সনদের বাতিল আদেশ প্রত্যাহার এবং নৌদুর্ঘটনার সব মামলা নৌআদালতের এক্তিয়ারভুক্ত করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে নৌআদালতের সংখ্যা বৃদ্ধি ও প্রতি মাসে দায়ের করা মামলার তালিকা প্রকাশ করতে হবে। সামুদ্রিক মৎস্য শিকারি জাহাজ শ্রমিকদের গেজেটের পরিপূর্ণ বাস্তবায়ন এবং অন্যান্য সব দাবি অবিলম্বে মেনে নিতে হবে। এছাড়া নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি, ডাকাতি, কালোবাজারি ও জাহাজ ছিনতাই বন্ধ করতে হবে।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman