Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

নিজাম উদ্দিনঃ
সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর কাওরান বাজার এলাকায় রেস্টুরেন্ট রেইন রুফে গতকাল ৫ এপ্রিল বিকেলে বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক বহুল প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ’এর প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, বিশিষ্ট লেখক গবেষক কবির চৌধুরী তন্ময়-সহ সকল সিটি রিপোর্টার এবং  বিশিষ্টজনেরা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনে অপরিসীম ত্যাগ, প্রতিবাদ, বিক্ষোভ ও সাফল্যের সূর্যোদয়ে গৌরবময় দিক এবং ২৬ মার্চ ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দিন। এ অর্জন আর আমাদের প্রত্যয়- সব মিলে এই দিবসের তাৎপর্য আমাদের জীবনে অনেক বড়। সকল প্রকার মত প্রকাশের জন্য গণমাধ্যম বা সংবাদ পত্রের ভূমিকা অনেক। দৈনিক সকালের সময় পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদের প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই পত্রিকাটি আরও উদম্য উচ্ছাসে এগিয়ে যাবে এমন প্রত্যায় ব্যক্ত করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক সকালের সময়ের সিটি সম্পাদক জামিল আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি রিপোর্টার মোঃ নিজাম উদ্দিন, মুস্তাফিজুর রহমান, হাজি আবু তাহের, জুবায়ের আহমেদ, নারগিস পারভীন, আনাস বিন আব্দুল জলিল, এইচ এম মাহমুদ হাসান, শীলা আক্তার বৃষ্টি, মো. বিল্লাল, মো. রনি, মো. সিরাজ ও জাহিদুল আলম

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman