Somoy News BD

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এর মানববন্ধন

মঞ্জুর: প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন, বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। শনিবার ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে এই স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।  মানববন্ধনে সভাপতিত্ব করেন,  মোঃ আনোয়ারুল ইসলাম তোতা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়কবৃন্দ মো. আসিনুর রহমান, নূরে আলম সিদ্দিকীরবিউল, শাহিনূর আক্তার, আসমা খানম, মো. মোজ্জামেল হোসেন, মো. আবদুল হক, মো. আনোয়ার উল্লাহ, টি এম জাকির হোসেন, মো. মাসুদুর রহমান। শিক্ষকরা বলেন, আমরা দীর্ঘ দিন থেকে বৈষম্যের শিকার। অথচ আজ মানুষ গড়ার কারিগর হয়েও তাদের প্রাপ্যতা আদায়ে রাজপথে নামতে হয়েছে। তারা বলেন, যেখানে জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। স্মরকলিপিতে বলা হয়, প্রাথমিক সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ নানা রকম বৈষম্যের শিকার। বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বৈষম্য নিরসনে শিক্ষকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সুফল পাই নি। স্মারকলিপিতে বলা হয়, আজ আমরা আপনার মতবিশ্বনন্দিত, স্বনামধন্য, সুপরিচিত, বিচক্ষণ, দূরদর্শী, সর্বজন শ্রদ্ধেয় এবং বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল। পুরষ্কার বিজয়ী একজন ব্যাক্তিত্বকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা বাঙালি জাতি ধন্য এবং কৃতজ্ঞ। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী সরকারের কবল থেকে এদেশ মুক্তি লাভ করেছে তাঁদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। বর্তমান উপদেষ্টা সরকারের দেশপ্রেম সততা, আন্তরিকতা, নিষ্ঠা, একমাতা বিচক্ষণতা, দূরদর্শীতায় বাংলাদেশ সকল ধরনের সংকট কাটিয়ে উন্নয়ন এবং সমৃদ্ধিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে আমরা বিশ্বাস ওআস্থা রাখি এবং আমাদের প্রাথমিক শিক্ষার সকল বৈষম্য নিরসনের মধ্য দিয়ে শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষাই জাতির মেরুদন্ড এবং শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। প্রাথমিক শিক্ষার মানোন্নয়েন মেধাবী শিক্ষকদের পেশার প্রতি অগ্রাহ সৃষ্টির লক্ষ্যে যুগোপযোগী বেতন কাঠামো এখন সময়ের দাবি। দীর্ঘ প্রায় ১০ (দশ) বছর পূর্বে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হয়েছে। দশ বছরে দ্রব্য মূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে প্রাথমিক শিক্ষকরা বাজার মূল্য বহন করতে দিশেহারা। বিগত পতিত স্বৈরাচারী সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস
পেলেও তা আজও বাস্তবায়ন হয়নি। ২০১৫ সালের পে-স্কেলে ২০ টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল। ২০তম থেকে ১১ তম গ্রেড পার্যন্ত বেতনের ব্যবধান নির্ধারিত হয়েছিল সর্বোচ্চ ৮০০ (আট শত) টাকা। অথচ ১০ম থেকে ১ম গ্রেডের ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ ১২০০০ (বারো হাজার) টাকা পর্যন্ত। যার ফলে ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকের জীবনমানের কোনো উন্নয়ন ঘটেনি। ২০০৯ সাল থেকে বন্ধ থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি আজও আলোর মুখ দেখেনি। স্মারকলিপিতে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড, সহকারী প্রধান শিক্ষক ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের প্রস্তাব করেছেন। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শত ভাগ বিভাগীয় পদোন্নতির জোর দাবি জানান।

Related Articles

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের

আরও পড়ুন

আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার বিকাশ যাতে ঘটাতে পারি — বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিশ্রুতি ( নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায়

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen। সাক্ষাতে

আরও পড়ুন

সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman