Somoy News BD

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব।

নিজস্ব প্রতিবেদকঃ
আজ সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রকল্প অতি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয়ে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ এবং নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে আমাদেরকে কাজে গতিশীলতা আনয়নের পাশাপাশি ব্যয় সংকোচনেও মনোযোগী হতে হবে। তাহলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে।  এছাড়া সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন রামপুরা-ডেমরা-আমুলিয়া পিপিপি প্রকল্প এবং ঢাকা বাইপাস পিপিপি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মোঃ হাফিজুর রহমান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না প্রকল্প সংশ্লিষ্ট কাজে যেকোনো সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) রশিদুল হাসান। এসময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক এ এইচ এম এস আকতার সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক

আরও পড়ুন

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি বলেছেন স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। রবিবার (১৯ এপ্রিল) সকালে

আরও পড়ুন

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। শুক্রবার (১৭ এপ্রিল)

আরও পড়ুন

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman