Somoy News BD

১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

হস্তশিল্প পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ নগদ সহায়তার দাবি

মঞ্জুর:নগদ সহায়তা ১৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)।বুধবার (৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাক্রাফটের সভাপতি এস ইউ হায়দার বলেন, ‘১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলাক্রাফট সংগঠনটি গ্রাম্য নারীদের ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের প্রধানতম একটি সম্ভাবনাময় সেক্টর হিসেবে ২০০৪ সাল থেকে হস্তশিল্পজাত পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পেয়ে আসছে। ফলে এই সেক্টরটি কিছুটা মাথা তুলে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে বিগত দুই অর্থবছরে সহায়তার হার ২০ শতাংশ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা হয়। যা দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার শামিল। দেশের মাটি ও মানুষ তথা নারীদের এই শিল্পকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এবং এই খাতে নিয়োজিত লাখ লাখ কারুশিল্পীদের কথা বিবেচনা করে নগদ সহায়তা কমপক্ষে ১৫ শতাংশ করার জোর দাবি জানাচ্ছি আমরা।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে গ্রামকে শহরে উন্নীত করে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন প্রধানমন্ত্রী জাতিকে দেখাচ্ছেন, তা পূরণ করার ক্ষেত্রে হস্তশিল্প অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এমনকি এই খাতে উন্নয়নের ফলে এসডিজি অর্জন ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ একটি রোল মডেল হতে পারে। কারণ এই শিল্পের উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে পণ্য পর্যন্ত শতভাগ পরিবেশবান্ধব। এ ছাড়া এই খাত থেকে উপার্জিত রপ্তানি আয়ের অধিকাংশের সুবিধাভোগী হচ্ছে গ্রাম পর্যায়ের নারী; যা সরাসরি আমাদের এসডিজি লক্ষ্যমাত্রার সঙ্গে জড়িত। ২০২২ সালে বিশ্বব্যাপী হস্তশিল্পের বাজারের পরিমাণ ছিল আনুমানিক ৭৫২ দশমিক ২ বিলিয়ন ডলার। আশা করা হচ্ছে, আগামী ২০২৩-২৮ সালের মধ্যে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ১২৯৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আশরাফুর রহমান, সহ-সভাপতি ফজিয়া আমিন নিনা প্রমুখ।

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman