মঞ্জুর: গতকাল ১৪ই জানুয়ারী ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ইলেকট্রনিক্স ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবুল কাশেম খোকন বলেন, সংবাদ সম্মেলন চলাকালীন ওয়ালটন এর এমডি মহোদয় তাদের ফোনের মাধ্যমে জানান যে, আপনারা সংবাদ সম্মেলনটি স্থগিত করেন ও তাদের কাছ থেকে দুই দিনের সময় নেয় এবং ব্যবসায়ীরা তার কথায় আশ্বস্ত হয়ে সংবাদ সম্মেলনটি স্থগিত করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক একরামুল হক পাটোয়ারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

নারী নেতৃত্ব এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জেবিসিসআই-এর উদ্যোগে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত
মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI), জেট্রো (JETRO) ঢাকা এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (JCIAD)-এর সহযোগিতায়












