Somoy News BD

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে                   -ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
এ পর্যন্ত নির্মিত ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অধিকাংশই কাঙ্ক্ষিত মানোত্তীর্ণ। তবে কিছু মসজিদের বিষয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

আজ দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মডেল মসজিদ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এগুলো তদন্ত করা হবে। তদন্ত কমিটির নিকট হতে প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রায় তিনমাস পূর্বে ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি মডেল মসজিদের অনিয়ম-অব্যবস্থাপনা খতিয়ে দেখছে।

ড. খালিদ জানান, ২০২৬ সালের মধ্যে এ প্রকল্পের বাকী ২১৪টি মসজিদ তৈরি করা হবে। এসব মসজিদ নির্মাণকাজ নিবিড়ভাবে তত্ত্বাবধান করা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশের সকল জেলা ও উপজেলায় সাড়ে নয় হাজার কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। সরকারি অর্থায়নে এ মসজিদ নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর এবং মনিটরিংয়ের দায়িত্বে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন।  এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী-পুরুষদের পৃথক ওজু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ প্রভৃতির ব্যবস্থা রয়েছে।

এসভায় উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Related Articles

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ, ২৬ সেপ্টেম্বর ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ

আরও পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, সেই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের

আরও পড়ুন

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী”

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে:৷ তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা

আরও পড়ুন

ইংরেজি দক্ষতা,এডটেক ও গুগল সংযোগে প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর : ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্কে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডাইরেক্টর  পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠক করেছেন। ২৫ সেপ্টেম্বর  নিউইয়র্কের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman