Somoy News BD

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

ইসলামী শরিয়তের বিধান এবং ভৌগোলিক অবস্থানের কারণে সারাবিশ্বে একই দিনে রোজা-ঈদ পালন করা সম্ভব নয়

মঞ্জুর:
বাংলাদেশ হেলাল কমিটির উদ্যোগে চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন বিষয়ক এক সংবাদ সম্মেলন শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহার চাঁদ দেখা ও আমলের বিষয়ে ইসলামী শরিয়তের বিধান উপেক্ষা করে কেউ কেউ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা-ঈদ পালন করে আসছেন। ফলে মুসলমানদের মাঝে অনৈক্য ও বিভ্রান্তি তৈরি হচ্ছে । চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয় ও ইসলামী শরিয়তের বিধি- বিধান পালনের ক্ষেত্রে কুরআন-হাদিসের ভুল এবং অপর্যাপ্ত ব্যাখ্যা সাধারণ মুসলমান ও জনমনে এ বিভ্রান্তি সৃষ্টি করছে। কিছু অঞ্চলে ব্যক্তি উদ্যোগে এমন সিদ্ধান্ত গ্রহণে এই বিভ্রান্তি ও মতভেদ ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে। রোজা ও ঈদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে শরিয়তের সঠিক পদ্ধতি অনুসরণ করা অপরিহার্য । এই অপরিহার্য বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিধায় বাংলাদেশ হেলাল কমিটি কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে বাংলাদেশের প্রেক্ষিতে “চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন” বিষয়ক সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয় ।
এতে দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপরোক্ত বিষয়ে কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে সঠিক সমাধান উপস্থাপন করেন । সংবাদ সম্মেলনে, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গর্ভনর ও বাংলাদেশ হেলাল কমিটির আহবায়ক ড. মুফতি কাফীলুদ্দীন সরকার সালেহী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ ও মুফাস্সির ড. মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আজহারী, অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, গাছতলা দরবার শরীফের পীর সাহেব মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী, ঢাকা দারুননাজাত কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা শেখ আব্দুল লতিফ ও প্রধান মুফতি মাওলানা মুহাম্মদ ওসমান মান গনি সালেহী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার ড. মাওলানা হায়দার আলী আকন্দসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন। মুহাম্মদ শফিক আল মুজাদ্দেদী’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ হেলাল কমিটির সদস্য সচিব মুফতি কে.এ.জেড.এম হেলাল উদ্দিন। সংবাদ সম্মেলনে উপস্থিত দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপরোক্ত বিষয়ে কুরআন-হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে ইসলামী শরিয়তের বিধান এবং ভৌগোলিক অবস্থানের কারণে সারাবিশ্বে একই দিনে রোজা-ঈদ পালন করা সম্ভব নয় বলে দালিলিক আলোচনা তুলে ধরেন এবং ইসলামী শরিয়তের বিধান উপেক্ষা করে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের কিছু অঞ্চলে ব্যক্তি উদ্যোগে পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা পালন বিষয়ে ধর্মপ্রাণ মুসলমান ও আপমর জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান ।
 

Related Articles

নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের যোগদান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত ১২-১৩ জুলাই দু’দিনব্যাপী নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু

আরও পড়ুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ শিক্ষার গুণগত মান ও গবেষণায় ব্যবহারের আহ্বান জানান অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ ​বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ শিক্ষার গুণগত মান ও গবেষণায় ব্যবহারের আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ​তিনি বলেন সরকারি নিয়ন্ত্রণের

আরও পড়ুন

শুধু পাঠ্যবই নয়; নতুন শিক্ষাব্যবস্থায় আসছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত ও আধুনিক

আরও পড়ুন

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উৎস পর্যায় থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উৎস পর্যায় থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ জোরদার

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman