নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২) ২। লালবাগ থানা যুবলীগের নেতা মোঃ জালাল উদ্দিন (৪৫) ৩। লালবাগ থানা যুবলীগের নেতা মোঃ আপেল মাহমুদ (৪২) ৪। লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) আনুমানিক রাত ১২:১৫ ঘটিকায় লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনের অর্থায়নে সহায়তা ও আয়োজনে অংশগ্রহণ করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।













