Somoy News BD

৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে

মঞ্জুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছে ইলেকশন অবজারভার সোসাইটি নামক একটি নির্বাচন পর্যবেক্ষক সোসাইটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়েছে। তাদের এই পর্যবেক্ষণ নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কমিটির একাধিক লোকজন। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি ইকবাল হোসেন ইরা। আরো বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের নেতা ডা. মৃত্যুঞ্জয় রায়, মাহামুদা পারভীন, ড. নাছির, ফেরদৌস আহমেদ ও শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এই নির্বাচন পর্যবেক্ষণ করতে যেয়ে অনেক সমস্যা আমাদের চোখে পড়ে। যেমন ভোটারদের ভোট কেন্দ্র গুলো করা হয়েছে তিন চার তলায়। অথচ নিচ তলায় ফাকা রাখা হয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা বুথ খোলা হয়নি। যাদের পায়ে সমস্যা তারা কিভাবে এত উপরে উঠে ভোট দিবে। নির্বাচন কমিশনকে এ বিষয়টি তারা জানাবেন। গ্রামের দিকে ভোট দানের হার বেশি। শহর এলাকায় ভোট কম পড়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া নির্বাচনে বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। তবে দুই একটি জেলায় নির্বাচনের সময় গোলযোগের খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জ, ফেনী ও টাঙ্গাইলে সহিংসতার খবর তারা পেয়েছেন।
এছাড়া নির্বাচনে ভোট গণনার সময় তাদের কোনো পর্যবেক্ষক ছিল না। তাই ভোট গণনা কে কেন্দ্র করে কোনো বিতর্কের জবাব তারা দিতে পারবেন না। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ছিল। ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণ হয়েছে। এটা কমিয়ে আনার সুপারিশ করা হবে বলে তারা জানান। তারা বলেন, ভোটের জয় পরাজয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

Related Articles

শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদকঃ গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে অভিযান পরিচালনা করে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা

আরও পড়ুন

বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি

আরও পড়ুন

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman