Somoy News BD

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

কৃষকের চেয়ে বড় প্রাইভেট সেক্টর আর কি হতে পারে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মোঃজহিরুল ইসলামঃ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মুরগী পালন আগাগোড়া প্রাইভেট সেক্টরে ছিল। কৃষকের বাড়িতেই মুরগী রাখা হতো। কৃষকের চেয়ে বড় প্রাইভেট সেক্টর আর কি হতে পারে। কৃষকের বাড়িতে মহিলারই মুরগী লালন পালন করতো। এ সেক্টর আরো বড় করতে হলে মহিলা খামারিদের সংখ্যা বাড়াতে হবে।

উপদেষ্টা আজ বিকালে ঢাকার অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো এবং সেমিনার ২০২৫  এ  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ফিডের ক্ষেত্রে আমরা যখন দেখি অনেক কাজ হচ্ছে তার প্রেক্ষিতে আমরা বলতেই পারি আপনাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো ক্ষুদ্র খামারিদের রক্ষা করা। ক্ষুদ্র খামারিদের সংখ্যা বাড়লে এর গুরুত্ব অনেক বেশি; কারণ এখানে তাদের জীবন-জীবিকা জড়িত। ফিডের দাম  বেশি উল্লেখ করে তিনি বলেন আসুন আমরা সব পক্ষ একত্রিত হয়ে দাম কমানের চেষ্টা করি। আপনারাই প্রোটিন সরাবারহ করে আমাদের চাহিদা মিটাচ্ছেন।

শিশুদের নিরাপদ খাদ্য; নিরাপদ পোল্ট্রি দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, পোল্ট্রিকে খারাপ কিছু খাওয়ানো হলে তা আবার  খাদ্যের সাথে মিশে মানুষের পেটে যাচ্ছে। সেজন্যই অর্গানিক ফুড বিশ্বে নতুন চিন্তার দাড় উন্মুক্ত করেছে। অগার্নিক হওয়া মানে আধুনিক হওয়া; তাই অর্গানিক আরো বেশি বৈজ্ঞানিক।

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

উল্লেখ্য, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা ও ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ এই মেলার আয়োজন করেছে। আয়োজকরা জানিয়েছেন এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পোলট্রি মেলা।
<span;>‘সাসটেনেবল পোলট্রি ফর এমাজিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় ২৭টি দেশের দুই শতাধিক কোম্পানি প্রযুক্তি ও সেবা নিয়ে মেলায় ৮২৫টি স্টল উপস্থিত আছে। ফিডমিল, হ্যাচারি, ব্রিডারফার্ম, কমার্শিয়াল ফার্ম, প্রসেসিং, রিসাইক্লিংসহ পোলট্রি শিল্প সংশ্লিষ্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের দেখা মিলবে এ মেলায়।

Related Articles

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় সফর: চিকিৎসা শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

নিউজ ডেস্কঃ কুনমিং, ২৮ অক্টোবর ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল কাল বিকেলে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র

আরও পড়ুন

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে ৫ হাজার মার্কিন ডলারে বিক্রি, নির্যাতন ও বন্দিদশার শিকার দুই বাংলাদেশি, মানবপাচার চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদকঃ কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে পাচার, পাসপোর্ট কেড়ে নেওয়া, পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, জোরপূর্বক প্রতারণামূলক কাজে

আরও পড়ুন

১৪ তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব।

মোঃআশরাফুল আলমঃ ১৭৫৯ জন হাফেয শিক্ষার্থীকে সম্মাননা, সম্মানিত হলেন তাঁদের গর্বিত পিতা-মাতা ও পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতে মুখরিত বিশাল মিলনায়তন, শুভ্র পোশাকে সজ্জিত হাজারো হাফেযের

আরও পড়ুন

ডিবি (ওয়ারী) বিভাগের অভিযানে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman