Somoy News BD

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
দেশজুড়ে উদীয়মান কিশোর ও তরুণ খেলোয়াড়দের স্বপ্ন পূরণের মহোৎসব নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসরের কাউন্টডাউন শুরু হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই মেগা ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইভেন্টের বিস্তারিত রোডম্যাপ নিয়ে আলোচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক জানান, গত ২ মে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস। ইতিমধ্যেই এর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাগুলো সফলভাবে শেষ হয়েছে। আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যায়ের খেলা। যার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। তিনি আরও উল্লেখ করেন, অতীতে উপজেলা পর্যায় থেকে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হলেও এইবার ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে। প্রথম আসরে ৮টি ইভেন্ট থাকলেও, এবার নতুন করে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হওয়ায় মোট ১০টি ইভেন্ট নিয়ে এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ উল্লেখ করে বলেন, “আমরা সবাই কোনো না কোনোভাবে নতুন কুঁড়ি’র সাথে জড়িত। তিনি জানান, তৃণমূল ও জেলা পর্যায়ে এই টুর্নামেন্টের ব্যাপক প্রচারের জন্য তথ্য অধিদপ্তরকে (পিআইডি) পুরোদমে কাজে লাগানো হবে। পাশাপাশি বিটিভি নিউজে বিশেষ কভারেজ এবং খেলোয়াড়দের বিশেষ সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে ওটিটি প্ল্যাটফর্মগুলোকেও এই প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক সভায় যোগ দিয়ে বলেন, বিটিভি এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং এর ভিডিও প্রচার নিশ্চিত করবে। তরুণদের এই মেগা ইভেন্টকে উৎসাহিত করতে বিটিভিতে ‘নতুন কুঁড়ি’র জন্য আলাদা সেগমেন্ট রাখা হবে বলেও তিনি জানান।

জাতীয় কমিটির এই প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন: পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে চালু করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

আরও পড়ুন

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো

আরও পড়ুন

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা

আরও পড়ুন

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman