Somoy News BD

৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু একজন নারীকেও তালিকা থেকে বাদ যেতে দেবো না —উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা, ৫ জুলাই ২০২৫ :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু একজন নারীকেও তালিকা থেকে বাদ যেতে দেবো না।
তিনি আজ ঢাকায় মোবাশ্বের হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মতবিনিময় আয়োজনের পৃষ্ঠপোষক ফাউন্ডেশনের আহবায়ক প্রকৌশিলী আবদুল আউয়াল এবং ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক ভিশনারী ভয়েজ এর সহায়তায় এবং স্থপতি ফারহানা শারমিন ইমুর সঞ্চালনায় অন্যানের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান, জুলাই শহিদ তাহির জামান প্রিয়’র মা, সামসি জামান আরা জামান কলি, জুলাই যুদ্ধে ফ্রন্ট ফাইটার উমামা ফাতেমাসহ নানা সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রতিনিধিগণ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য সরকারি- বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপের বিষয় আলোচনার মাধ্যমে একটি সম্মানিত কাঠামো প্রতিষ্ঠা করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে, সন্তানদের বিনামূল্য শিক্ষা সহায়তা এবং আহতদের জন্য থাকছে ক্যাটাগরি অনুযায়ী সুবিধা। তিনি বলেন এ যুদ্ধে নিহত, আহতদের তালিকা তৈরি করা আমাদের কাছে তাৎক্ষণিক অভিনব ছিলো। সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে সারাদেশে জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরীর উদ্যোগ নিয়েছে। জুলাই যোদ্ধাদের স্বউদ্যোগে স্বাবলম্বী করতে সরকার এককালীন অনুদান এবং সঞ্চয়পত্রের মাধ্যমে সহায়তা করার পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আহত এবং শহিদ পরিবারের খোঁজ নিয়ে যাবতীয় সহায়তায় একসাথে কাজ করার আহ্বান জানান । এ যুদ্ধে নিহত ও আহতদের পুনর্বাসনে সমন্বিত কর্মপন্থার মাধ্যমে একছাতার নিচে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সদিচ্ছার উপর গুরুত্ব আরোপ করেন।

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman