Somoy News BD

৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

আজকের প্রদর্শনী আগামী দিনের স্মৃতিঃ উপদেষ্টা শারমিন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপদেষ্টা প্রতিবারের মতো এবারও এ আয়োজনে সকল ফটোসংবাদিক সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের প্রদর্শনী আগামী দিনের স্মৃতি। ফটো সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তাদের ক্যামেরা ফ্রেমে বন্দি করে থাকেন, যা দেশ ও জাতি তথা ইতিহাসের মূল্যবান সম্পদ। যুদ্ধ-বিগ্রহ, আনন্দ- উৎসব এবং প্রাকৃতিক বিপর্যয়সহ নানা ঘটনা ও বিষয়ের ছবি তাদের তুলে ধরতে হয়। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন।

উপদেষ্টা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা নতুন সমাজের যে সত্যের প্রতি নিষ্ঠা, অন্যায়ের প্রতি যে প্রতিবাদ এটা কিন্তু বাংলার রূপ। তিনি বলেন, যুগে যুগে আমরা কিন্তু এই রুপটাকে ধারণ করার চেষ্টা করি। আমাদের হাত থেকে বাংলার রূপ যখন ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেই স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা আবার সংগ্রাম করি, আমরা আবার খুঁজে বেড়াই আমার গণতন্ত্র, আমার সমতা, আমার ন্যায্যতা। বারবার এই যুদ্ধের মধ্য দিয়ে সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সাথে আপনারাও সেই ফিরিয়ে আনা সংগ্রামের সৈনিক।
তিনি আরো বলেন, ফটো জার্নালিস্টদের মাধ্যমে প্রচার হয়ে থাকে গ্রাম বাংলার সৌন্দর্য্য ,রূপ, ঐতিহ্য, প্রকৃতির দৃশ্য যা আগামী প্রজন্মকে জানতে সাহায্য করে। পাশাপাশি আমি আশা করি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সমকালীন আলোকচিত্রের বিকাশ ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সহ-সভাপতি মশিউর রহমান সুমন , মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদকঃ গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে অভিযান পরিচালনা করে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা

আরও পড়ুন

বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি

আরও পড়ুন

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman