Somoy News BD

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

ঢাকা ১৩ আসনে আদাবরে ধানের শীষের মিছিল ও লিফলেট বিতরণ।

সাইমুল রাজু:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনের মনোনীত প্রার্থী জনাব ববি হাজ্জাজের পক্ষে আদাবর থানা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের মিছিল ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭শে জানুয়ারি) আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব সাদেক হোসেন স্বাধীন-এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি আদাবরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি মিজানুর রহমান, ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল সিকদারসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Related Articles

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় সফর: চিকিৎসা শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

নিউজ ডেস্কঃ কুনমিং, ২৮ অক্টোবর ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল কাল বিকেলে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র

আরও পড়ুন

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে ৫ হাজার মার্কিন ডলারে বিক্রি, নির্যাতন ও বন্দিদশার শিকার দুই বাংলাদেশি, মানবপাচার চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদকঃ কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে পাচার, পাসপোর্ট কেড়ে নেওয়া, পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, জোরপূর্বক প্রতারণামূলক কাজে

আরও পড়ুন

১৪ তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব।

মোঃআশরাফুল আলমঃ ১৭৫৯ জন হাফেয শিক্ষার্থীকে সম্মাননা, সম্মানিত হলেন তাঁদের গর্বিত পিতা-মাতা ও পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতে মুখরিত বিশাল মিলনায়তন, শুভ্র পোশাকে সজ্জিত হাজারো হাফেযের

আরও পড়ুন

ডিবি (ওয়ারী) বিভাগের অভিযানে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman