Somoy News BD

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে দিনাজপুরের বিরামপুরে জব ফেয়ার ২০২৬ : ৮০টি দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকুরির সুযোগ

দিনাজপুর প্রতিনিধিঃ

বর্তমান সরকার তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর। সরকারের এই নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) এ মেলা অনুষ্ঠিত হবে।

সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো, দেশের তরুণ ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সেই লক্ষ্যকে সামনে রেখে, বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশের উৎপাদন ও সেবা খাতের শীর্ষস্থানীয় প্রায় ৮০টি দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করবে।

দিনব্যাপী এ জব ফেয়ারে আন্তর্জাতিক, উন্নয়ন সংস্থা ও এনজিও’র মধ্যে অংশ নিচ্ছে :- ইউনিসেফ (UNICEF), ডব্লিউএফপি (WFP), কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস।

শিল্প, এফএমসিজি ও কনগ্লোমারেট খাতে অংশগ্রহণ করবে:- প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপ (ফ্রেশ), লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।

ফিনটেক ও ব্যাংকিং খাত হতে অংশগ্রহণ করবে:- বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউসিবি ব্যাংক।

ঔষধ ও স্বাস্থ্যসেবা খাত থেকে অংশ নিচ্ছে:- ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল।

তথ্যপ্রযুক্তি, টেলিকম, আবাসন ও অন্যান্য সেবা খাত হতে :- রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০, কমুর (Commure) সহ দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানসমূহ অংশ নেবে।

এ জব ফেয়ারে তরুণ- তরুণীদের জন্য জন্য সরাসরি স্পট ইন্টারভিউ ও তাৎক্ষণিক চাকরির সুযোগ থাকবে। পাশাপাশি, কর্মসংস্থান উপযোগী ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং সমকালীন প্রতিযোগিতামূলক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তরুণদের স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন বিষয়ে অভিজ্ঞ পরামর্শকদের মাধ্যমে দিকনির্দেশনাও প্রদান করা হবে।

দিনব্যাপী এ জব ফেয়ারের মূল লক্ষ্য হলো, স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী এবং করপোরেট ও উন্নয়ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা। যার মাধ্যমে যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে তাদেরকে স্বাবলম্বী করা, তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ এবং পিছিয়ে পড়া জনপদকে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির মূল স্রোতোধারায় যুক্ত করা। দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের যুবসমাজকে কর্মমুখী করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এই জব ফেয়ার কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, ইতোমধ্যে ১৬০০৩ জন চাকুরি প্রত্যাশী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। ধারণা করা হচ্ছে ২০০০০ চাকুরি প্রত্যাশী তরুণ-তরুণী এ জব ফেয়ারে অংশগ্রহণ করবেন।

Related Articles

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার, ২১ অক্টোবর ২০২৬ দেশের জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবেলায় টেকসই বায়োগ্যাস প্রযুক্তি প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরও পড়ুন

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিআইডির অভিযানে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ গত ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ৩০ মিনিটে সিআইডির একটি চৌকস দল মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে

আরও পড়ুন

প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান (রেজা) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ

আরও পড়ুন

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধিঃ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman