মঞ্জুর:
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মোছাঃ বিলকিস বেগম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমদাদুল দেওয়ান, মো. সুজন, হজরত, রোকেয়া বেগমসহ অন্যান্যরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিলকিস বেগম।
তিনি বলেন, তিনি মোছাঃ বিলকিস বেগম, স্বামী মরহুম মো. মোখলেছুর রহমান। তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামে।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও মাদকাসক্তদের একটি সংঘবদ্ধ দল—মো. মোজাম্মেল, বিল্লাল, ইউসুফ আহমেদ কায়েস, সোহরাব, দেলোয়ার, তোফায়েল, জামাল ও পারভীনসহ অন্যরা—২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে বাজারের মধ্যে প্রকাশ্যে তার স্বামীকে মারধর করে হত্যা করে।
তিনি জানান, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ১২(২)/২০২৫। পরে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করে।
তিনি আরও অভিযোগ করেন, মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় ২০২৫ সালের ২৬ মে আসামিরা তার ও তার আত্মীয়স্বজনের ওপর চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে হামলা চালায় এবং লুটপাট করে। এ হামলায় কয়েকজন গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বিলকিস বেগমের দাবি, মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করতে তার ভাই, ভাতিজা ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। তিনি অভিযোগ করেন, সিআইডির কর্মরত এস এম মিরাজ আল মাহমুদ (বিপি নং-৭০৯৬০০৯০১৭)-এর মাধ্যমে একটি পুরোনো মামলায় তার ভাতিজাসহ কয়েকজন আত্মীয়কে জড়িয়ে কারাগারে পাঠানো হয় এবং এরপরও মামলা প্রত্যাহারের জন্য চাপ অব্যাহত রাখা হয়।
তিনি বলেন, ২০২৬ সালের ১৬ জুন রাত আনুমানিক ৩টার দিকে আসামিরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এরপর ২০২৬ সালের ২৮ জুন মামলার ধার্য তারিখে আদালতে যাওয়ার পথে তার ওপর আবারও হামলা চালানো হয় এবং আদালতে যেতে বাধা দেওয়া হয়। পাশাপাশি তাকে ও তার মেয়েকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, আসামিদের ভয়ে তিনি বর্তমানে বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। তিনি নিজে ও তার মেয়ের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া শেখ সেলিম নামে এক ব্যক্তি নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে আসামিদের পক্ষে কাজ করছেন এবং তার স্বজন ও সমর্থকদের বিরুদ্ধে হামলা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিলকিস বেগম তার স্বামী হত্যার ঘটনার সুষ্ঠু বিচার, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল












