Somoy News BD

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা,গ্রেফতার ৪

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:ঢাকার সাভারের আশুলিয়ায় র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সুইচ গিয়ার চাকু, র‍্যাবের কটি ও
ওয়াকি টকিসহ লেজার লাইট।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।এর আগে আজ বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া গ্রাের মৃত মতলেব ওরফে মুমিন মৃধার ছেলে মোঃ আল- আমিন মৃধা(৪০), ফরিদপুর জেলা সদরের চরকান্দি গ্রামের জয়নাল বেপারীর ছেলে মোঃ মামুন বেপারী(৩০), মাদারীপুর জেলার শিবচর থানার শৈল্যা মগরা গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে মোঃ সেন্টু হাওলাদার(৩৫) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট ফাউসা গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ তপু(৩০)।তারা সবাই র‍্যাব পরিচয়ে মাক্রোবাস ব্যবহার করে ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি সুইচ গিয়ার চাকু,র‍্যাবের দুইটি কটি ও একটি ওয়াকিটকি, একটি লেজার লাইটসহ একটি নতুন গামছা।
ডিবি পুলিশ জানায়, চক্রটি র‍্যাব পরিচয়ে দীর্ঘদিন ধরে সাভারসহ ঢাকার আশেপাশে সহজ-সরল মানুষদের মাইক্রোবাসে তুলে সর্বস্ব লুট করে নিতো।আজ আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু,দুটি র‍্যাবের কটি ও একটি ওয়াকিটকিসহ একটি লেজার লাইট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ পরিদর্শক(ডিবি)ওসি মো:জালাল উদ্দীন বলেন,তারা মাইক্রোবাসে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র‍্যাব পরিচয়ে চুরি,ডাকাতি, ছিনতাই সহ নানা ধরনের অপকর্ম করে থাকে।তিনি আরও বলেন,গ্রেফতারদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা ও মুন্সীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।আগামী কাল রোববার আদালতে পাঠানো হবে।

Related Articles

জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায়

আরও পড়ুন

শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৯ দফা দাবি সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ ৯ দফা দাবি, ১ অক্টোবর স্মারকলিপি

মঞ্জুরঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং বদলি নীতিমালা সহজ করাসহ

আরও পড়ুন

বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা, বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান

আরও পড়ুন

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman