Somoy News BD

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

ঢাকায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১০ অক্টোবর ২০২৬ শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী প্রত্যাশিত শিখনফল অর্জন করতে না পারলে তার পেছনের কারণগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীকে যথাযথভাবে শেখানোর দায়িত্ব শিক্ষক ও অভিভাবক উভয়ের থাকলেও শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিভাইস আসক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা একটি বড় সামাজিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তরুণ প্রজন্মসহ সমাজের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এ প্রবণতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার যেন শিক্ষার্থীদের মনোযোগ, শেখার আগ্রহ ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। শিক্ষকেরা যদি যথাযথভাবে পাঠদান করতে পারেন এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, তাহলে প্রত্যাশিত শিখনফল অর্জনের সুযোগ বাড়বে। শুধু শিক্ষার্থীর ফলাফল নয়, শিক্ষাদানের কার্যকারিতা ও শেখার পরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

শিক্ষাক্রম পরিবর্তনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে জ্ঞান, দক্ষতা ও শিক্ষার চাহিদা পরিবর্তিত হয়। তাই শিক্ষাক্রমও নিয়মিত পর্যালোচনা ও প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা প্রয়োজন। তবে শিক্ষাক্রম পরিবর্তন হতে হবে গবেষণা, পরিকল্পনা ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে। পর্যাপ্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় সময় না দিয়ে হঠাৎ করে শিক্ষাক্রম পরিবর্তন করলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভবিষ্যতে শিক্ষাক্রমে পরিবর্তন আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সাফল্য অনেক জায়গা থেকে আসতে পারে আপনাদের সামনে অনেক পথ খোলা রয়েছে, যেটা প্রয়োজন সেটা হলো হার্ড ওয়ার্ক। শিক্ষকদের অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা প্রকৃত শিক্ষা দান করতে চান বলেই এই পেশায় আসেন, কিন্তু অনেক কারণেই তারা হয়ত যথাযথ ভাবে এই কাজটা করতে পারেন না, সে ক্ষেত্রে আসলে তাদের পেশার বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট দরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহদী আমিন। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বা প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বেশ কিছু বহুমাত্রিক পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি আরো জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেয়ার বিষয়টি সর্বোচ্চ ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, উত্তরপত্রের কেবল নম্বর যোগ-বিয়োগ না দেখে পূর্ণাঙ্গ মূল্যায়নের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণ পদ্ধতির পরিবর্তন আনা হচ্ছে। তিনি উল্লেখ করেন, খারাপ ফলাফলের পেছনে মেধার ঘাটতির পাশাপাশি আর্থিক অসংগতি, ভালো শিক্ষকের অভাব, দুর্বল অবকাঠামো বা পারিবারিক নানা কারণ থাকতে পারে। তাই ৬ লাখের বেশি শিক্ষার্থীর এই সমস্যার সমাধানে সরকার সমন্বিত ও বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করবে।
উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অকৃতকার্য শিক্ষার্থীদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। এর মধ্যে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান, ভালো ব্যবসায়িক ধারণা থাকলে প্রাথমিক অর্থায়ন এবং জাপানি, কোরীয়, চীনা বা পূর্ব ইউরোপীয় ভাষা শিখিয়ে ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশ-বিদেশে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি। রাষ্ট্র ভালো ও খারাপ ফলাফল করা সব শিক্ষার্থীর দায়িত্ব সমভাবে গ্রহণ করবে যেন কেউ অবহেলিতবোধ না করে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অবকাঠামোগত সংকট নিরসনের পাশাপাশি বিশেষজ্ঞ, শিক্ষক, অভিভাবক ও অংশীজনদের অভিজ্ঞতা ও মতামত নিয়ে সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা হবে।

সম্মানিত অতিথি বক্তা হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের কাউন্সিলের চেয়ারপার্সন ও ব্র্যাক আইইডি এর নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়ম, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, তরুণ লেখক ও মোটিভেশনার স্পিকার সাদাত হোসাইন, নিউজিল্যান্ড ডেইরির চীফ মার্কেটিং অফিসার আসিফ রউফ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর নিশাত সুলতানা এবং অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ।

সম্মেলনে দেশের আট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা চ্যালেঞ্জের মুখে পড়া শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উন্নয়নকর্মী, উন্নয়ন সহযোগী সংগঠন, শিক্ষা গবেষক এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধির মধ্য থেকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ, এর ফলে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।

উন্মুক্ত আলোচনায় চা বাগান, আদিবাসী, গৃহকর্মীর সন্তানসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তাঁদের সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হলো, তিন মাসের মধ্যে এসএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা, এসএসসিতে অন্তত যারা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের কলেজে ভর্তির সুযোগ দেয়া, সরকারের বিভিন্ন কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক কার্যক্রমে অকৃতকার্য শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া, দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাখাতকে আরো শক্তিশালী করা, শিক্ষা কারিকুলামে এসএসসিতে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের জন্য দশটি বিষয়ের যেকোন একটি বিষয়ে বিকল্প ব্যবস্থা রাখা, শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল প্রোগ্রাম চালু করা, শিক্ষক মূল্যায়ন সিস্টেম চালু করা, বিদ্যালয়গুলোর অবকাঠামো ঠিক করা, স্কুলগুলোতে জবাবদিহিতা ও মনিটরিং বাড়ানো, ডিভাইস আসক্তি কমানো, সঠিকভাবে শিক্ষক নিয়োগ করা, সকল ক্ষেত্রে কমিউনিটির অংশগ্রহণ বাড়ানো।

Related Articles

দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা

আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আরও পড়ুন

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা,  খাদ্য  সংরক্ষণে সক্ষমতা বাড়ানো এবং অপচয় রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ খাদ্যমন্ত্রীর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ

আরও পড়ুন

স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী”

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman