Somoy News BD

২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল (২২ নভেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
আজ ২১ নভেম্বর সোমবার শিল্প মন্ত্রণালয়ে সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে কর্মসংস্থানের পরিমাণ প্রায় ৩ কোটি ৪০ লাখ। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

শিল্পমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। এর সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণীত হয়। পরবর্তীতে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। এ পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২৫ লাখ , যাদের ৬০ শতাংশ নারী।
শিল্পমন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা পরিচালিত। এতে পাদুকা, চামড়াজাত, পাটজাত ও হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল, জুয়েলারি, আইসিটি এবং সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠান অংশ নেবে।
তিনি বলেন, মেলায় শুধুমাত্র দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
মেলায় সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট ৯ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রদান করা হবে। এর মধ্যে রয়েছেন বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
শিল্পমন্ত্রী জানান, ইতোমধ্যে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করে ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এবং প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির অর্ডার পেয়েছেন। এছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ পর্যন্ত ৭২ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দুজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে
শিল্পমন্ত্রী বলেন,
ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি এবং কর্মসংস্থান সম্প্রসারণে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। তিনি বলেন, দেশের জিডিপিতে সিএমএসএমই খাতের বর্তমান অবদানে সরকার সন্তুষ্ট নয়। আগামী দিনে ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছাবে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার ৩০০ কোটি টাকার ক্রেডিট হোলসেলিং কর্মসূচির মাধ্যমে ঋণ বিতরণ করেছে। এ কর্মসূচির পরিমাণ ২ হাজার কোটি টাকায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও নতুন উদ্যোক্তা, স্টার্টআপ ও নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে বিভিন্ন ঋণ কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচিতে ৬ থেকে ৭ শতাংশ সুদে অর্থায়নের সুযোগ রয়েছে।
ব্যাংকঋণ পেতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানত ও বিভিন্ন শর্ত পূরণের জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার ধারণাটি বিবেচনাযোগ্য। তবে আপাতত বিদ্যমান ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই তাদের ঋণপ্রাপ্তির পথ সহজ করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের একটি কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারা ব্যবসায়িক ধারণা বাস্তবসম্মত ও ব্যাংকযোগ্য প্রমাণ করতে পারলে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান এবং বাকি ১০ লাখ টাকা ঋণ হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণযোগ্যতা বৃদ্ধি এবং ব্যাংকঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে।

বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, বড় প্রতিষ্ঠানের পুঁজি, উৎপাদন সক্ষমতা, প্রযুক্তি ও অর্থায়নের সুবিধা বেশি থাকায় তাদের উৎপাদন ব্যয় কমানোর সুযোগও বেশি। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের সুদ ও উৎপাদন ব্যয়ের চাপ রয়েছে। বর্তমানে প্রচলিত ঋণের সুদের হার যেখানে ১৩ থেকে ১৪ শতাংশ, সেখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মসূচিতে ৬ শতাংশ সুদে অর্থায়নের সুযোগ রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে এসএমই ফাউন্ডেশনকে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হবে।

Related Articles

সাভার ও আশুলিয়ায় সহিংসতায় উসকানি ও অর্থায়নের অভিযোগে ৫ শ্রমিক নেতা আটক

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান: সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক খাতে সৃষ্ট সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় পোশাক শ্রমিক ফেডারেশনের পাঁচজন শীর্ষ নেতাকে

আরও পড়ুন

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো

আরও পড়ুন

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের – শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আগামীর বিশ্বকে যারা নেতৃত্ব দিতে পারবে এমন যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার

আরও পড়ুন

রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর রায়ের বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman